সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

নলছিটির ইউপি চেয়ারম্যান বাচ্চুর বিরুদ্ধে ঢাকায় নারী নির্যাতনের মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২ ১৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্কের অভিযোগ চাকরি ও বিয়ে করার প্রলোভনের অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নামে মামলা করা হয়েছে। ওই চেয়ারম্যান আখতারুজ্জামান বাচ্চুর (৪৫) নামে রাজধানী খিলগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে এক ভুক্তভোগী নারী। গত বৃহস্পতিবার বাচ্চুসহ ওই কাজে সহযোগিতা করায় আরেক নারীকে আসামি করে মামলা দায়ের করেন ওই ভুক্তভোগী।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ৭-৮ মাস আগে বাচ্চুর সঙ্গে ওই নারীর মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। পরিচয় সূত্রে ওই নারীকে ঢাকায় চাকরি দেবে এবং বিয়ে করবে বলে গত বছরের ১৩ ডিসেম্বর দক্ষিণ বনশ্রীর একটি বাসায় ঢাকায় নিয়ে আসেন। ওইদিন তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেন। সর্বশেষ গত ৬ জানুয়ারি রাত ১০টার দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে মামলার ২নং আসামির দক্ষিণ বনশ্রীর বর্তমান বাসায় নিয়ে আসেন।

ভুক্তভোগীর বিষয়ে অভিযুক্ত বাচ্চু বলেন, ‘এলাকার মেয়ে হিসেবে এবং আমি জনপ্রতিধির দায়িত্ব পালনের সূত্রে তাকে চিনি। তবে এই অভিযোগগুলো শতভাগ মিথ্যা। আমাকে এখন ঢাকায় আসতে বললে আসব, ওই মেয়ে সামনা-সামনি বলতে পারবে? পারবে না। যদি বলতে পারে যে বিচার করা হবে আমি সেই বিচারই মেনে নেব।’

খিলগাঁও থানার ওসি ফারুক আলম বলেন, ভুক্তভোগী নারীকে এনজিওতে চাকরি দেবে এবং বিয়ে করবে প্রলোভন দেখিয়ে আখতারুজ্জামান বাচ্চু নামের একজন ঢাকায় এনে শারীরিক সম্পর্ক করেন অভিযোগ পাওয়া গেছে। এতে সহযোগিতা করায় আরেক নারীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১)/৩০ ধারায় মামলা হয়েছে।

এ ঘটনায় মামলার ২নং আসামিকে শুক্রবার সকালে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া বাদী-বিবাদির মোবাইল নম্বর, ঘটনাস্থলের সিটি টিভির ফুটেজসহ যাবতীয় বিষয় মাথা রেখে তদন্তের কাজ চলমান রয়েছে। আশা করি দ্রুতই বিস্তারিত জানানো যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নলছিটির ইউপি চেয়ারম্যান বাচ্চুর বিরুদ্ধে ঢাকায় নারী নির্যাতনের মামলা

আপডেট সময় : ০৯:৪৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২