বাকেরগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শন
- আপডেট সময় : ০৫:০০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২ ৯৩ বার পড়া হয়েছে

মোঃ বশির উদ্দিন
বরিশাল (বাকেরগঞ্জ) সংবাদদাতা
বরিশালের বাকেরগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে উপজেলার কবাই ইউনিয়নের আশ্রয়ণ-২ প্রকল্পের দ্বিতীয় দফায় ২৮টি গৃহনির্মাণ কাজ পরিদর্শন করেন সহকারী কমিশনার ভূমি আবুজর মোঃ ইজাজুল হক। ১১ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১১ টায় পরিদর্শন করাহয় । এছাড়াও তৃতীয় পর্যায়ের ঘরের জায়গা নির্ধারণের জন্য চরামদ্দী, ফরিদপুর, দু’ধল, দাড়িয়াল ইউনিয়নের বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং স্থান চিহ্নিত করে সীমানা নির্ধারণ করা হয়েছে।
পরিদর্শনকালে সহকারী কমিশনার ভূমি আবুজর মোঃ ইজাজুল হক বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মুজিববর্ষে সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য ভূমি ও ঘরের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা সবাই৷ তার জন্য দোয়া করবো, তিনি যেনো এভাবে দেশের মানুষের জন্য কাজ করে যেতে পারেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। সার্ভেয়ার মোঃ ফোরকান হোসেন, মোঃ রিয়াজ এবং স্ব স্ব ইউনিয়নের তঃসিলদার গন।

























