ডিমলার ৭ ইউপি’র সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহন
- আপডেট সময় : ০৫:৩৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২ ১৪৬ বার পড়া হয়েছে

মোঃগোলাম রাব্বানী ডিমলা নীলফামারীর ডিমলা,প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় বৃহস্পতিবার দুপুরে ৪র্থ দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী ৭ ইউপি সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণের শপথ গ্রহন অনুষ্ঠিত।
গত ২৬ ডিসেম্বর ২০২১ইং উপজেলার মোট ১০ টি ইউনিয়নের মধ্যে ৭ টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকী ৩ টি ইউনিয়নের মেয়াদকাল পুর্ন না হওয়ায় ওই ৩ ইউনিয়নে পরবর্তিতে নির্বাচন অনষ্ঠিত হবে।
৭ ইউপিতে বিজয়ী ৬৩ জন সাধারন সদস্য ও ২১ জন সংরক্ষিত মহিলা সদস্যগণকে ডিমলা উপজেলা পরিষদ হলরুমে শপথ বাক্য পাঠ করান ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন। এ সময় নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, এ্যাসিল্যান্ড ইবনুল আবেদিন, কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী, ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবা আক্তার বানু, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার ও নব নির্বাচিত ৭ ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

























