সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

সিলেটে শিক্ষিকা নিজ সন্তানকে গলা টিপে হত্যার পর থানায় আত্মসমর্পণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটে শিক্ষিকা নিজ সন্তানকে গলা টিপে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন। ঘটনাটি ঘটেছে সিলেট নগরীর শাহপরাণ নিপোবন এলাকায়। মায়ের নাম নাজমীন জাহান। তিনি প্রবাসী সাব্বির হোসেনের স্ত্রী। তিনি নগরীর একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা।
বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ বলেন, সিলেট শাহপরাণ নিপোবন এলাকার বাসিন্দা প্রবাসী সাব্বির হোসেনের স্ত্রী নাজমীন জাহান তার ১ বছর পাঁচ মাস বয়সী শিশুকন্যা সাবিহা হোসেনকে গলা টিপে হত্যা করেন। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকেই নাজনীন জাহানকে পুলিশ হেফাজতে নিয়ে এসেছে। প্রাথমিক ভাবে তিনি সন্তানকে হত্যার কথা স্বীকার করেন। তবে কি কারণে হত্যা করা হয়েছে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটে শিক্ষিকা নিজ সন্তানকে গলা টিপে হত্যার পর থানায় আত্মসমর্পণ

আপডেট সময় : ০৯:৩০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২