সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বিসিসি’র স্যানিটারী ইন্সপেক্টরকে দায়িত্ব থেকে অব্যহতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩০:১৪ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২ ১০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ আর্থিক অনিয়ম ও গ্রাহক হয়রানীর অভিযোগ প্রমানিত হওয়ায় বরিশাল সিটি কর্পোরেশনের স্যানিটারী ইন্সপেক্টর সৈয়দ এনামুল হককে তার দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে। বিসিসি’র প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বুধবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান সৈয়দ এনামুল হকের বিরুদ্ধে কয়েকজন গ্রাহক লিখিত অভিযোগ দায়ের করেন।

এর মধ্যে নগরীর ১০নং ওয়ার্ডের ডিসি ঘাট সংলগ্ন দি রিভার ভিউ রেস্টুরেন্টের মালিক মাহমুদ হোসন আশরাফ বরিশাল সিটি কর্পোরেশনে দেয়া এক লিখিত অভিযোগে উল্লেখ করেন। তিনি তার প্রতিষ্ঠানের স্যানিটারী লাইসেন্স করার জন্য গত চার অর্থ বছরের ফি বাবদ মোট পনের হাজার পাঁচশত টাকা জমা দেন কিন্তু এর বিপরীতে তাকে তিন হাজার চারশত পঞ্চাশ টাকার রশীদ প্রদান করা হয়।

এছাড়া এনামুল হক বিভিন্ন সময়ে ওই প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার হুমকি প্রদান করে। এদিকে নগরীর ৬নং ওয়ার্ডের বেলতলা বাজারের আরব বেকারীর মালিক আলামিন তার দেয়া লিখিত অভিযোগে উল্লেখ করেন বিগত এক বছর ধরে স্যানিটারী ইন্সপেক্টর এনামুল হক লাইসেন্স দেয়ার কথা বলে বিভিন্ন সময়ে তার কাছ থেকে মোট চার দফায় বারো হাজার টাকা গ্রহণ করে কিন্তু এখন পর্যন্ত তাকে লাইসেন্স দেয়া হয়নি। এছাড়া এনামুল দিন কয়েক পূর্বে আলামিন বেকারীতে গিয়ে আরো দুই হাজার টাকা গ্রহণ করে যার ভিডিও সংরক্ষিত রয়েছে।

অভিযোগকারী আলামিন বেকারীর মালিক আরও জানিয়েছেন। তিনি তার প্রতারিত হওয়ার বিষয়টি অবহিত করে দুদককেও লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের বিষয়ে বিসিসির প্রশাসনিক কর্মকর্তা জানান, এ বিষয়ে তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় এনামুল হককে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে এবং স্বাস্থ্য অধিদপ্তরে তার অভিযোগের বিষয়ে অবহিত করে পরবর্তীতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য পত্র প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী (মেডিকেল টেকনােলজিস্ট স্যানিটারী ইন্সপেক্টরশীপ পাশ) সৈয়দ এনামুল হক-কে ২০১৮ সালের ১৬ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের এক আদেশে বরিশাল সিটি কর্পোরেশনের স্যানিটারী ইন্সপেক্টর হিসেবে প্রেষণে সংযুক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিসিসি’র স্যানিটারী ইন্সপেক্টরকে দায়িত্ব থেকে অব্যহতি

আপডেট সময় : ০৬:৩০:১৪ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২