সংবাদ শিরোনাম ::
বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ ‘ক্লিন এ্যান্ড গ্রীন অফিসার’ বাকেরগঞ্জের ওসি আলাউদ্দিন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৩৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২ ১১০ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ ‘ক্লিন এ্যান্ড গ্রীন অফিসার’ (জানুয়ারী-২০২২ইং) নির্বাচিত হয়েছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌকস পুলিশ পরিদর্শক আলাউদ্দিন মিলন।
৯ ফেব্রুয়ারী বুধবার দুপুরে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ উপলক্ষে ওসি আলাউদ্দিন মিলনের হাতে সনদ ও সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান। এ সময় অতিরিক্ত ডিআইজি এহসান উল্লাহ সোহেল এবং বরিশাল জেলা পুলিশ সুপার মারুফ হোসেন পিপিএম সহ রেঞ্জ ও জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

























