ডিমলায় ৪ সার ব্যবসায়ীকে জরিমানা
- আপডেট সময় : ০৬:০৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২ ১৫০ বার পড়া হয়েছে

মোঃগোলাম রাব্বানী ডিমলা নীলফামারীর ডিমলা প্রতিনিধি
সরকার ঘোষিত নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রয়ের অপরাধে
ডিমলায় চারটি সার বিক্রয়ের ব্যবসা প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দেশে চলতি কৃষি মৌসুমে কৃষকদের জন্য সরকার ইউরিয়া সার বাজার মূল্য নির্ধারণ করেছে ৮শত টাকা।
বিক্রি করছে ১ হাজার টাকা এবং পটাশ সার নির্ধারণ করেছে ৭শত ৫০ টাকা।
বিক্রি করছে ৯ শত টাকা।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার শুটিবাড়ী হাটবাজারে অবস্থিত সীমা ট্রেডার্স এর ম্যানেজার আব্দুল বাছেদ সরকারের বেধে দেওয়া মূল্যে সার বিক্রি না করে বেশি দামে বিক্রি করছে।
এমন গোপন সংবাদ জানতে পারলে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ভ্রম্যমান আদালত পরিচালনা করে।
অসাধু ব্যবসায়ীদেরকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারায় নগদ অর্থ ডিলার আব্দুল বাছেদকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
সেই সাথে একই বাজারে খুচরা বিক্রেতা কৃষকদের কাছে সারের মূল্য সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য নেওয়ায় আবু হোসেন ১ হাজার,
সেকেন্দার আলী ৩ হাজার ও আমির আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন।
এসময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী। উপসহকারী কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র রায়, পেশকার রোকনুজ্জামান রোকন

























