সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

ডিমলায় মুক্তিযোদ্ধাদের জন্য ‘বীর নিবাস’ এর উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃগোলাম রাব্বানী ডিমলা নীলফামারী ডিমলা প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ২০২১-২২ অর্থ বছরের অসচ্ছল বীরমুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ”বীর নিবাস”প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে ডিমলা সদর ইউনিয়নের রামডাঙ্গা পুরাতন থানা গ্রামে অসচ্ছল বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেনের জমিতে প্রকল্পের উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায় নিরু,উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী,উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরী,উপজেলা প্রকৌশলী সফিউল ইসলাম,ডিমলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম সরকার,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল হক, উপজেলা আওয়মীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান মানিক, উপ-সহকারী প্রকৌশলী (ত্রাণ শাখা) ফেরদৌস আলম প্রমূখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা গেছে,আবাসন নির্মাণ”বীর নিবাস” প্রকল্পের একেকটি বাড়ির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ ৪৫ হাজার টাকা।উদ্বোধনকৃত নির্মাণ কাজের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন জেলার ডোমারের এম,এন এন্টারপ্রাইজ।পর্যায়ক্রমে উপজেলায় দশটি আবাসন”বীর নিবাস”তৈরী করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডিমলায় মুক্তিযোদ্ধাদের জন্য ‘বীর নিবাস’ এর উদ্বোধন

আপডেট সময় : ০৫:৫৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২