সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

সার্চ কমিটি সরকারের প্রজেক্ট, সময় নষ্ট করে কোনো লাভ হবে না: নুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, ‌‘সার্চ কমিটি, নির্বাচন কমিশন; সরকারের এসব প্রজেক্টে সময় নষ্ট করে আমাদের মনে হয় কোনো লাভ হবে না। আমাদের একদফা দাবি, এই সরকারের পতন করতে হবে। আমাদের একটি জাতীয় সরকার গঠন করতে হবে। ’

মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ঐতিহাসিক কাগমারী সম্মেলন দিবস উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, ‘জাতীয় সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এই দাবিতেই আমাদের অটুট থেকে পাড়া মহল্লায় বার্তাটা পৌঁছে দিতে হবে। কোনো দল বা ব্যক্তি বিষয় নয়। এখানে যারা কাজ করছে তাদের সমর্থন দিতে হবে।

শুধু ক্ষমতার পরিবর্তন হলেই হবে না। প্রশাসন বা সব ব্যবস্থার পরিবর্তন দরকার। জাতীয় সরকার গঠন করে এই পরিবর্তন করা যায়। ’
ঐতিহাসিক কাগমারী সম্মেলনের বিষয়ে নুর বলেন, ‘সম্মেলনটি রাজনৈতিক দলের কোনো সম্মেলন ছিল না।

এটি ছিল জাতি, ধর্ম, বর্ণ সবার। এই সম্মেলনে সামাজিক, সাংস্কৃতিক, সাহিত্যিক মানুষও অংশ নেয়। ভাসানী জনগণের নেতাই নন, একটি আধ্যাত্মিক মানসিকতাও ছিল তার। ’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সার্চ কমিটি সরকারের প্রজেক্ট, সময় নষ্ট করে কোনো লাভ হবে না: নুর

আপডেট সময় : ০৬:২৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২