সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

কালকিনিতে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২ ১৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাজু আহ‌ম্মেদ,মাদারীপুর জেলা প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মানিক সরদার (৪৫) কালকিনি উপজেলা কৃষক লীগের কৃষি বিষয়ক পদে দায়িত্ব পালন করছিলেন। তিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর গ্রামের আলমগীর সরদারের ছেলে। সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টায় দিকে একটি নির্জন স্থানে তাকে কুপিয়ে ফেলে রাখা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার আলীনগর ইউনিয়নের ব্যাবাইজ্জার ঠোডা নামক এলাকার পালরদী নদীর পাশে মানিক সরদারকে কুপিয়ে ফেলে রাখে দুর্বৃত্তরা। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কে বা কারা মানিক সরদারকে কুপিয়ে হত্যা করেছে তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার রিয়াদ মাহমুদ বলেন, মানিক নামে এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় সে মারা গেছে।

তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
কালকিনি থানার (ওসি) ইসতিয়াক আসফাক রাসেল নিহতের সত্যতা স্বীকার করে বলেন, এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কারা খুন করেছে বিষয়টি তদন্ত সাপেক্ষে জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতা অথবা নির্বাচনী বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কালকিনিতে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৯:২৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২