সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বিষ খাওয়ানো হয়েছিল লতাকে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১১:২২ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
কোকিলকণ্ঠী লতা মঙ্গেশকরের খ্যাতি যত ছড়িয়েছে, ততই বেড়েছে শত্রু। তার জীবনে যেমন আছে সুখস্মৃতি, তেমনি আছে মন্দস্মৃতি।

পদ্মা সচদেবের লেখা ‘লতা মঙ্গেশকর: অ্যায়সা কাঁহা সে লাউঁ’ গ্রন্থটির মাধ্যমে জানা গিয়েছিল তাকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল। তাকে নিয়ে লেখা বই এবং সাক্ষাৎকার থেকে জানা যায়, ১৯৬২ সালে তার খাবারে বিষ মিশিয়ে তাকে খুন করার চেষ্টা করা হয়েছিল।

৩৩ বছর বয়সী লতা যখন খ্যাতির চূড়ায়, তখনই তার সঙ্গে ঘটে যায় এক দুর্ঘটনা। হঠাৎই ভোরে তার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হলে কিছুক্ষণ পরই তিনি সবুজ বমি করতে থাকেন।

ধীরে ধীরে তার শরীর অসাড় হয়ে পড়ে। অসহ্য যন্ত্রণায় কাতরাতে থাকেন লতা। চিকিৎসককে খবর দিলে বাড়িতে এক্স-রে করা হয় তার। ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয় তাকে।

অন্যদিকে এক্স-রে রিপোর্টে তাঁর পাকস্থলীতে বিষের উপস্থিতি মেলে। চিকিৎসকরা দাবি করেন, তাকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। সেই সময়টায় টানা তিন দিন মৃত্যুর সঙ্গে লড়েছিলেন লতা।

১০ দিন পর অবস্থার উন্নতি হয় লতার। বিষক্রিয়ার কারণে দীর্ঘদিন পর্যন্ত গরম ‍খাবার খেতে পারতেন না তিনি। তবে কে বা কারা তাকে হত্যার চেষ্টা করে, সে সম্পর্কে জানা যায়নি।

তবে লেখক তার বইয়ে জানিয়েছিলেন, লতার রাঁধুনি সেই ঘটনার পর কাজ ছেড়ে দিয়েছিলেন। সেই ঘটনার পর থেকে লতাকে রাখা হয়েছিল কড়া নিরাপত্তায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিষ খাওয়ানো হয়েছিল লতাকে

আপডেট সময় : ০৫:১১:২২ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২