সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

সেবাদানে জবাবদিহিতা নিশ্চিত করতে ওপেন হাউজ ডে -পুলিশ কমিশনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২ ৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া মহানগর পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বিপিএম-বার সংবর্ধণা দেয়া হয়েছে। সোমবার মহানগর পুলিশের কাউনিয়া থানার আয়োজনে সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, এই দেশ কোন কালেই স্বাধীন ছিলো না। বাহান্নর ভাষা আন্দোলন থেকে নেয়া শিক্ষা আর যেই মহান নেতার ডাকে সারা দিয়ে লাখো শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীন ভূখন্ড পেয়েছি সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি রইল গভীর শ্রদ্ধা। তিনি বলেন, আমাদের বঙ্গবন্ধু চেয়েছিলেন সুশৃঙ্খল, সমৃদ্ধ সোনার বাংলা উপহার দিতে। সোনার বাংলা উপহার পেতে সোনার মানুষ হওয়া জরুরি। একটি সুশৃঙ্খল সমৃদ্ধ দেশের পূর্বশর্ত শৃঙ্খলার মান সমুন্নত রাখা।

মাননীয় প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও বদান্যতায় আমরা নিজেদের মধ্যে টেকসই উন্নয়ন ঘটিয়ে বর্তমানে একটি উন্নয়নশীল দেশের আধুনিক পুলিশে রুপান্তরিত হয়েছি। আমরা প্রথম এবং সাহসী কোন সংস্থা, সেবাদানে জবাবদিহিতা নিশ্চিত করতে ওপেন হাউজ ডের মতো কর্মসূচি হাতে নিয়েছি।

নির্ভেজাল সেবা নিশ্চিত করতে যে-সব অগ্রহণযোগ্য দিক ছিলো বিগত তিনবছরের অভ্যন্তরীন কার্যক্রম, জনগণের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসায় তা কাটিয়ে পরিবর্তিত এক আধুনিক জনমুখী, গণমুখী মানবিক চরিত্রের পুলিশে রুপান্তরিত হয়েছি। এই চরিত্র ধরে রাখতে সমাজের সকল শ্রেনীর মানুষের সমন্বয়ে কাজ করা জরুরি। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শে জনগণের পুলিশ হওয়ার প্রত্যয় নিয়ে মুক্তিযোদ্ধা, কৃষক -শ্রমিক, মেহনতী মানুষের আকাঙ্খা বাস্তবায়নের লক্ষ্যে, নিরাপদ, সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নির্মাণ সহ ভবিষ্যৎ প্রজন্মকে আইনমান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তুলতে একেকটি থানাকে ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়াতে ওয়ার্ড পর্যায়ে ভাগ করে তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছে দিচ্ছি।

হাজার হাজার সামাজিক সমস্যা বিট কার্যালয়ে স্থানীয় সামাজিক শক্তি দিয়ে নিষ্পত্তির মাধ্যমে বড় ধরনের ক্ষোভ ও বিশৃঙ্খলা থেকে রক্ষা করা সম্ভব হয়েছে, যা আগের দিনে মুরব্বিদের শাসন ব্যবস্থায় জোরদার ছিলো, কালের বিবর্তনে তা উঠে গেলেও সেগুলোকে আবার ফিরিয়ে আনতে কমিউনিটি পুলিশিং এর পাশাপাশি বিট পুলিশিং, স্কুল ভিজিটিং কার্যক্রম সহ নানাবিধ প্যাকেজ আমরা সাজিয়ে রেখেছি। এক্ষেত্রে সমৃদ্ধ উন্নত বাংলাদেশী হিসেবে সবাইকে আইনমান্যকারী নাগরিক হিসেবে এগিয়ে থেকে স্ব স্ব স্থানে দায়িত্বশীল হয়ে কাজ করার মাধ্যমে অপরাধ দানাবাঁধার আগেই তা প্রতিরোধে পুলিশকে সহায়তা করার মাধ্যমে তা বাস্তবায়ন সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভার শুরুতে সভাপতি কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল এর নেতৃত্বে তাকে গার্ড সালামি ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পর্যায়ক্রমে জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের সর্বস্তরের সাধারণ মানুষের পক্ষ থেকে উত্তরীয়, সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয় তাকে ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর ও ট্রাফিক) এস এম তানভীর আরাফাত বিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ ও উত্তর) ফজলুল করীম, সহকারী পুলিশ কমিশনার মোঃ রবিউল ইসলাম শামীম , সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু , সংরক্ষিত ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস চেয়ারম্যান এ্যাড. মাহাবুবুর রহমান মধু, চরবাড়িয়া ইউপি চেয়ারম্যান মাহতাব হোসেন সুরুজ, শায়েস্তাবাদ ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্না, বীর মুক্তিযোদ্ধা আঃ রব হাওলাদার, নুরুজ্জামান, মাহাবুল ইসলাম, আঃ মালেক কমান্ডার, আঃ খালেক হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা পুষিলাল, ১নং ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন বিশ্বাস, ২ নং ওয়ার্ড কাউন্সিলর একেএম মর্তুজা আবেদীন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সৈয়দ হাবিবুর রহমান ফারুক, ৪নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশা, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনি, সংরক্ষিত কাউন্সিলর মিনু রহমান, জাহানারা বেগম, কহিনুর বেগম অধ্যক্ষ মহসীন উল ইসলাম হাবুল আঃ রব সেরনিয়াবাদ কলেজ অধ্যক্ষ মুনসুর আলী হাওলাদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সেবাদানে জবাবদিহিতা নিশ্চিত করতে ওপেন হাউজ ডে -পুলিশ কমিশনার

আপডেট সময় : ০৫:০০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২