সংবাদ শিরোনাম ::
বাকেরগঞ্জে মাস্ক না পরায় জরিমানা আদায়
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৪১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২ ৯১ বার পড়া হয়েছে

মোঃ বশির উদ্দিন
বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
বরিশালের বাকেরগঞ্জে স্বাস্থ্য বিধি না মানা এবং মাস্ক না পরায় পাদ্রী শিবপুর ইউনিয়নের নিউমার্কেটে বিভিন্ন জনকে ২ হাজার ৫ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
০৭ ফেব্রুয়ারী,২০২২, সোমবার বেলা ১২ টায় বাকেরগঞ্জ নিউমার্কেট বাজারে জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ক্রেতা ও বিক্রেতাদের এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হক।

























