সংবাদ শিরোনাম ::
কালকিনিতে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:১৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২ ৮৯ বার পড়া হয়েছে

মোঃ রাজু আহম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
দৈনিক যুগান্তর পত্রিকার ২৩ বছরে পদার্পন উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বজন সমাবেশের উদ্যােগে আলোচনা সভা ও কেক কেটার আয়োজন করা হয়। এতে উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতিও যুগান্তরের কালকিনি উপজেলা প্রতিনিধি এইচ এম মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা রিপোর্টার্স ইউনিটির সম্পাদক নাসিরউদ্দিন লিটন ফকির, সহসভাপতি মাসুদ আহম্মেদ কাইউম,সিনিয়ার- যুগ্নসাধারন সম্পাদক আশরাফুর রহমান হাকিম,সহ- সম্পাদক মোঃ রাজু আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আবির হাসান পারভেজ, ,দপ্তর সম্পাদক রকিবুজ্জামান, প্রচার সম্পাদক সৈয়দ শামীম, ক্রীড়া সম্পাদক আলমাস বেপারী, কার্যকারী সদস্য রোমান বেপারী, ইব্রাহিম সবুজ, তারিকুল ইসলাম সুজন ও উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মঞ্জুর হাসান প্রমুখ।

























