সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

শীত অনেকটা কমে গিয়ে শুরু হয়েছে বৃষ্টি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২ ৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
শুক্রবার (২৮ জানুয়ারি) থেকে শুরু হওয়া শৈত্যপ্রবাহ আপাতত বিদায় নিয়েছে। মাঘের শেষার্ধে তাপমাত্রা বেড়ে শীত অনেকটা কমে গিয়ে শুরু হয়েছে বৃষ্টির প্রবণতা।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও ঢাকা বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার রাজশাহী, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। তবে আজ (বৃহস্পতিবার) দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। এর আগে বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে সামান্য বৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যান্য স্থানে হালকা কুয়াশা পড়তে পারে।

আলোচ্য সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। তিনি আরও বলেন, আগামী তিনদিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শীত অনেকটা কমে গিয়ে শুরু হয়েছে বৃষ্টি

আপডেট সময় : ০৯:১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২