সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

বিএমপি’র পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খানকে পুলিশ সদর দফতরে বদলি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদের ১০ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুককে ঢাকায় পুলিশ স্টাফ কলেজের রেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে।

শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের প্রধান শফিকুল ইসলামকে নৌ-পুলিশের প্রধান করা হয়েছে।প্রজ্ঞাপনে আরও বলা হয়, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত আইজিপির দায়িত্ব পেয়েছেন বনজ কুমার মজুমদার। এর আগে তিনি পিবিআইয়ের ডিআইজি ছিলেন।

এ ছাড়া কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ড. হাসানুল হায়দারকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান করা হয়েছে। মনিরুল ইসলাম অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (গ্রেড-১) চলতি দায়িত্বে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।বরিশাল মহানগর পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খানকে পুলিশ সদর দফতরে বদলি করা হয়েছে। শিল্প পুলিশের প্রধান করা হয়েছে অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমানকে।

ময়মনসিংহ রেঞ্জ থেকে ব্যারিস্টার হারুন অর রশিদকে পুলিশ সদর দফতরে বদলি করা হয়েছে। এ ছাড়া এসবি থেকে মোহাম্মদ আলী মিয়াকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের চলতি দায়িত্ব দিয়ে টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে এবং আবু হাসান মুহাম্মদ তায়েফকে পুলিশ একাডেমির অধ্যক্ষ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএমপি’র পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খানকে পুলিশ সদর দফতরে বদলি

আপডেট সময় : ০৬:০৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২