সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

নামাজপড়া অবস্থায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২ ১০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নে স্বামীর বিরুদ্ধে জাহানারা বেগম (৪০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়নের গয়েছপুর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী হারুনকে আটক করেছে।

নিহতের ভাই মো. মিঞা অভিযোগ করে বলেন, হারুন কুয়েত প্রবাসী ছিলেন।

বিদেশ থেকে আসার পর থেকেই জাহানারাকে একাধিকবার মারধর করে জখম করেন তিনি। গত কয়েকদিন ধরে হারুন আরেকটি বিয়ে করতে চান। এ জন্য জাহানারাকে চলে যেতে বলেন। আপোসে না গেলে তাকে মেরে ফেলারও হুমকি দেন হারুন।
এসব ঘটনার জেরে বুধবার রাতের কোনও একসময় ঘরের ভিতরে জাহানারাকে তাহাজ্জুদ নামাজ পড়া অবস্থায় পিটিয়ে হত্যা করে পাশের কক্ষে নিয়ে ফ্যানের সাথে ওড়না পেঁছিয়ে ঝুলিয়ে রাখেন হারুন। তার শরীরে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

নিহতের ননদ (হারুনের বোন) নাসিমা আক্তার বলেন, তার ভাই (হারুন) দেশে আসার পর থেকে আবার বিয়ে করার জন্য জাহানারাকে মারধর করে চলে যেতে বলে।

এসব বিষয়ে তাদের পরিবারের লোকজন তাকে নিষেধ করলেও সে কারো কথা শোনেনি। বুধবার গভীর রাতে তাহাজ্জুদ নামাজ পড়া অবস্থায় তাকে মারধর করলে পায়খানা প্রস্রাব করে দেয় জাহানারা। পরে তাকে ঝুলিয়ে রাখে হারুন।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুটি নিয়ে সন্দেহ রয়েছে।

স্থানীয়দের মতে বিষয়টি হত্যা মনে হওয়ায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নামাজপড়া অবস্থায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

আপডেট সময় : ০৯:৩০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২