সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বাবুগঞ্জে বেশি দামে সার বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২ ৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে কীটনাশক ও সারের লাইসেন্স, মুল্য তালিকা না থাকা এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধের ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের মাধবপাশা বাজারের সার ও কীটনাশক বিক্রেতা মোঃ আরিফুর রহমান, মোঃ জাহাঙ্গীর, মোঃ শহিদুল ইসলাম কে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ টি মামলায় ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশসার (ভূমি) মোঃ মিজানুর রহমান ওই জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার মাধবপাশা ইউনিয়নের মাধবপাশা বাজারের খুচরা সার ও কীটনাশক ব্যবসায়ী মোঃ আরিফুর রহমান, মোঃ জাহাঙ্গীর, মোঃ শহিদুল ইসলাম ইউরিয়াসহ অন্যান্য সার দোকানে খুচরা বিক্রি করেন।

চলতি বোরো মৌসুমে ইউরিয়া সারের ব্যাপক চাহিদা থাকায় তারা কৃষকদের নিকট বেশি দামে সার বিক্রির অভিযোগ এলাকার কৃষকসহ বিভিন্ন সোর্সের মাধ্যমে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়।

পরে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সার ব্যবস্থাপনা আইনে ৩ টি মামলায় ২৩ হাজার টাকা জরিমান আদায় করা হয়েছে।

এ সময় বাবুগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ শাহ মোঃ আরিফুল ইসলাম সহ থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাবুগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহ মোঃ আরিফুল ইসলাম বেশি দামে সার বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতে ৩ জন সার ও কীটনাশক বিক্রেতাকে জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে বেশি দামে সার বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

আপডেট সময় : ০৩:০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২