সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

ঝালকাঠিতে দিনমজুর হত্যা, ইউপি সদস্যসহ ৯ জন কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২ ৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি ‍॥ ঝালকাঠিতে দিনমজুর মিরাজ শেখ (৩৫) হত্যা মামলার আসামি সদর উপজেলার কেওড়া ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলামসহ ৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মোহাম্মদ পারভেজ শাহরিয়ার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বাদী পক্ষের আইনজীদাবি ফয়সাল খান এ তথ্য নিশ্চিত করেন।

মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ দুই ইউপি সদস্য নজরুল ইসলাম ও উজ্জল হোসেন খানের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি গত বছরের ১৪ ডিসেম্বর রাতে ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের রনমতি বাজারে দিনমজুর মিরাজ শেখকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।

রাতেই আহত মিরাজকে ঝালকাঠি সদর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশার শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে রাত সারে ৩টার দিকে তাঁর মৃত্যু হয়। পরেরদিন সকালে নিহত মিরাজের মা মাকসুদা বেগম ঝালকাঠি সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এতে কেওড়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য উজ্জল হোসেন খান ও ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলামসহ ১২ জনকে আসামি করা হয়। এ মামলায় গত ৩০ জানুয়ারি ইউপি সদস্য উজ্জল হোসেনসহ দুইজন আদালত আত্মসমর্পন করলে বিচারক তাদের জেল হাজতে পাঠায়।

মামলার প্রধান আসামি ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলামসহ ৯ জন উচ্চ আদালতের জামিনে ছিলেন। তাঁরা বুধবার ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হলে বিচারক কারাগারে পাঠানো নির্দেশ দেন। এছাড়া এজাহারনামীয় এক আসামি এখনো পলাতক রয়েছে বলে জানা গেছে।

মামলার বাদী নিহত মিরাজের মা মাকসুদা বেগম বলেন, আসামিদের কারাগারে পাঠানো হয়েছে, এখন তাদের ফাঁসি দিলেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে দিনমজুর হত্যা, ইউপি সদস্যসহ ৯ জন কারাগারে

আপডেট সময় : ০৫:৫৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২