সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

কলাপাড়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২ ৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
পটুয়াখালীর কলাপাড়ায় বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের গুটাবাছা এলাকায় ঢাকা থেকে আসা যমুনা লাইন নামক বাসের সঙ্গে সংঘর্ষ হয় অটোরিকশাটির। এতে নিহত হন নীলগঞ্জ ইউনিয়নের গামরতলা গ্রামের ইউনুচ আলীর ছেলে বায়জীদ (১৪) ও একই এলাকার তানজের তালুকদারের ছেলে সেলিম তালুকদার (৪৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গামরতলা এলাকা থেকে অটোরিকশাটি ৫ মাছ ব্যবসায়ীকে নিয়ে কলাপাড়ার দিকে আসছিলো। এ সময় ঘুটাবাছা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা লাইন (ঢাকা মেট্রো-ব-১৫-৮৫২১) বাসটি তাদের চাপা দেয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি তিন জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। প্রচণ্ড কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে মানুষ ধারণা করছেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কলাপাড়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

আপডেট সময় : ০৯:০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২