বরিশাল আদালত চত্বরে সংবাদকর্মীদের ওপর আসামি পক্ষের হামলা ॥ক্যামেরা ভাংচুর ,আহত ২৫
- আপডেট সময় : ০২:৩৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২ ১০০ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স॥ ভুয়া ডিক্রি ও জাল দলিলের মাধ্যমে এক হিন্দু ধর্মাবলম্বী পরিবারের জমি আত্মাসাৎ করার অভিযোগে দায়ের হওয়া মামলায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি শহিদুল ইসলাম হাওলাদাসহ তার ভাইবোনকে কারাগারে প্রেরন করেন আদালত।
খবরটি শুনে সাংবাদ সংগ্রহ ও ক্যামেরায় ছবি ধারন করতে গিয়ে আইনজীবী সহকারী ও আসামী পক্ষের লোকজনের হামলার শিকার হয়েছে বেশ কয়েকজন বেসরকারি টেলিভিশন চ্যানেল’র বরিশাল অফিসের ক্যামেরাপাসন ও স্থানীয় দৈনিক পত্রিকার ফটোগ্রাফাররা। ঘটনাটি বুধবার দুপুর আড়াই টার দিকে বরিশাল আদালত চত্বরে ৪ তলার ভবনের সামনে ঘটে।
আহত বাংলা ভিশনের ক্যামেরাপাসন কামাল জানায়, দাড়িয়াল ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম ও তার ভাইবোনকে হিন্দু পরিবারের জমি আত্মাসাৎ করার মামলায় কারাগারে প্রেরন করা হয়েছে শুনে আমিসহ বেশ কিছু ক্যামেরাপাসনরা চেয়ারম্যান শহিদুলকে আদালতের গারদখানা থেকে পুলিশ কারাগারে নিয়ে যাওয়ার সময় তাদের ছবি ক্যামেরায় ধারন করতে গেলে আসামী পক্ষের লোক ও আইনজীবীর সহকারী নুরুজ্জামানের নেতৃত্বে বেশ ২০/২৫ জন লোক আমাদের উপর পরিকল্পিত ভাবে হামলা চালায় এবং ক্যামেরা ভাংচুর করে।
তিনি আরো বলেন এসময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দাড়িয়ে দাড়িয়ে দেখছিলেন। কোন প্রতিবাদ কররেনি তারা। পরে খবর শুনে ঘটনাস্থলে আমাদের সিনিয়র সাংবাদিকরা ছুটে এসে আমাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করেন। আসামী পক্ষের হামলায় আহত সংবাদকর্মীরা হলেন, বাংলা ভিশন টেলিভিশন চ্যানেল’র বরিশাল অফিসের ক্যামেরাপাসন কামাল, যমুনা টিভির ক্যামেরাপাসন শুভ, মাইটিভির ক্যামেরাপাসন শফিক, আরটিভির ক্যামেরাপাসন লিটন মোল্লা, দেশ টিভির লিটন হোসেন, মোহনা টিভির ক্যামেরাপাসন অপূর্ব, দৈনিক কলমের কন্ঠ পত্রিকার ফটোগ্রাফার ইমরান , সত্য সংবাদ পত্রিকার অলিউল ইসলাম, আমাদের বরিশাল পত্রিকার ফটোগ্রাফার নাঈম, আজকের বরিশাল পত্রিকার সাইফুল ইসলাম, ভোরের আলো পত্রিকার এনামিল রাসেল, র্কীতনখোলা পত্রিকার ফটোগ্রাফার জুয়েল, বাংলার বন পত্রিকার রাতুল ও সুজন, কলমের কন্ঠর শামিম, তালাশ পত্রিকার হ্নদয়, বাংলাদেশ বানী জিহাগ, কাগজ পত্রিকার আকিব, সুন্দর বন পত্রিকার মিজান পলাশ সহ আরো ৫/৬ জন। বর্তমানের তারা শেবাচিম হাসপাতালে চিকিৎস্বাধীন অবস্থায় রয়েছে।
এঘটনা বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। এবিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা আজিমুল করিম বলেন, বিষয়টি শুনেছি। তবে আহতদের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে সাংবাদকর্মীদের উপর সন্ত্রাসীর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বরিশালের বিভিন্ন সংগঠন।

























