সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

ভোলায় হাসপাতালে রোগীকে ইনজেকশন পুশ করছে পরিচ্ছন্নতাকর্মী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২ ১১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি ॥ ভোলা সদর হাসপাতালের জরুরি বিভাগে রোগীকে এক পরিচ্ছন্নতাকর্মীর (সুইপার) ইনজেকশন পুশ করার ছবি ভাইরাল হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে গোটা জেলায় তোলপাড় শুরু হয়।

ছবি সম্পর্কে স্থানীয় সংবাদকর্মী মো. শফিক খান জানান, গত ২২ জানুয়ারি (শনিবার) বেলা ১১টার দিকে ভোলা সদর হাসপাতালে একটি নিউজের তথ্য সংগ্রহ করতে যাই। তখন জরুরি বিভাগে একজন নারী রোগীকে ইনজেকশন পুশ করতে দেখি হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী (সুইপার) চন্দনকে। কিন্তু পোশাক দেখে মেলাতে পারিনি যে তিনি পরিচ্ছন্নতাকর্মী না চিকিৎসক। এরপর স্মার্ট ফোন দিয়ে একটি ছবি তুলে রাখি। বিষয়টি জানার জন্য হাসপাতালের কয়েকজনকে জিজ্ঞাস করলে তারা বিষয়টি এড়িয়ে যান।

পরে রোববার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সদর হাসপাতালে আরেকটি নিউজের তথ্য সংগ্রহ করতে গেলে তখন লুঙ্গি ও শার্ট পড়া ঝাড়ু হাতে চন্দনকে দেখতে পাই। ওই সময় তাকে সে দিনের ইনজেকশন পুশ করার কথা জিজ্ঞেস করলে তিনি সরে পড়েন।

এ বিষয়ে অভিযুক্ত পরিচ্ছন্নতাকর্মী চন্দনকে খুঁজে পাওয়া যায়নি। তবে তার ব্যবহৃত মোবাইল ফোনে কল করা হলে সাংবাদিক পরিচয় পাওয়া পর ফোন কেটে দেন। এজন্য তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. লোকমান হাকিম জানান, বিষয়টি জেনে চন্দনকে শোকজ করেছি। আগামী তিনদিনের মধ্যে তার কাছে জবাব চাওয়া হয়েছে। তারপর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলায় হাসপাতালে রোগীকে ইনজেকশন পুশ করছে পরিচ্ছন্নতাকর্মী

আপডেট সময় : ০১:১৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২