বাবুগঞ্জে ক্যারাটে প্রশিক্ষণের উদ্বোধন করেন চিত্রনায়ক রুবেল
- আপডেট সময় : ১২:১৭:০৪ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২ ৮৮ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত “কিশোর কিশোরী ক্লাব স্থাপন” প্রকল্পের আওতায় ক্যারাটে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্রকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়( কিশোর কিশোরী ক্লাব) হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইযাং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দি ফাইট স্কুলের প্রতিষ্ঠাতা ও শিল্পী সমিতির নবনির্বাচিত সহ সভাপতি চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল।
বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ থানা পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ অলিউর রহমান, ক্ষুদ্রকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদ আহমেদ, রাশেদ খান মেনন মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আঃ লতিফ, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি মোঃ আরিফ উদ্দিন আহমেদ মুন্নাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে ক্ষুদ্রকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় (কিশোর কিশোরী ক্লাব) সদস্যদের মধ্যে ক্যারাটে প্রশিক্ষণ দেন ইযাং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দি ফাইট স্কুলের প্রতিষ্ঠাতা ও শিল্পী সমিতির নবনির্বাচিত সহ সভাপতি চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল ও তার টিম।

























