সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

সিলেটের কানাইঘাটে এক যুবকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৮:০৬ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২ ৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের কানাইঘাটে এক যুবকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা খবর পাওয়া গেছে। নিহত যুবক ফরিদ উদ্দিনের বাড়ি স্থানীয় খাসাড়ীপাড়া গ্রামে। তার পিতার নাম রফিক উদ্দিন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৩১ জানুয়ারী) বিকেল অনুমান সাড়ে ৪টায় উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বড়খেওড় এলাকার এফআইবিডিবি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ।
এ হত্যাকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল এলাকায় রয়েছেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সিলেট মর্গে প্রেরণ করবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানিয়েছেন দুবৃত্তদের হামলায় নিহত ফরিদ উদ্দিন মোটর সাইকেলযোগে বিকেল সাড়ে ৪টার দিকে তার ভায়রা শাহীন আহমদ নিয়ে স্থানীয় মমতাজগঞ্জ বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। বড়খেওড় এফআইবিডিবি স্কুলের সামনে আসা মাত্র কয়েকজন দুবৃত্ত ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে ফরিদ উদ্দিনের গতিরোধ করে তার উপর অতর্কিত হামলা চালায়। দুবৃত্তরা ফরিদ উদ্দিনের দুই পা ও হাতে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরতর রক্তাক্ত জখম করলে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। এসময় ফরিদ উদ্দিনের সাথে থাকা তার ভায়রা শাহীন আহমদও আহত হয়। তবে কারা ফরিদ উদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
নিহতের আত্মীয় স্বজনরা জানান, ফরিদ উদ্দিন তার ফেসবুকের নিজস্ব আইডিতে এনাম খান নামে এক ব্যক্তি তাকে দেখে নেবে বলে হুমকি দিয়েছিল। যা গত কয়েক দিন থেকে ফরিদ উদ্দিন তার ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে আসছিলেন। এর জের ধরে এ হত্যাকান্ডটি ঘটতে পারে বলে তারা ধারণা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটের কানাইঘাটে এক যুবকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা

আপডেট সময় : ০৩:৫৮:০৬ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২