বাবুগঞ্জে ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২ ৭৬ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধিঃ চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ ( ইউপি) নির্বাচনে বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের নব-নির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যাদের আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহন সম্পন্ন হয়েছে ।
রবিবার বিকেল ৩ টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে স্বাস্থ বিধি মেনে শপথ বাক্য পাঠ করান বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাইফুল ইসলাম,
বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ মকিতুর রহমান কিসলু, চাঁদপাশা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন রাঢ়ী, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ জহিরুল হাসান অরুণ প্রমূখ।
এছাড়াও চাঁদপাশা ইউনিয়নের ১২ জন নব-নির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যাগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশ্যে করে ইউএনও মোঃ আমীনুল ইসলাম বলেন, যারা নির্বাচনে আপনাদের বিরোধীতা করেছে অথবা ভোট দেয়নি তাদের অভিভাবকও আপনারা। কারন ইউনিয়নের শতভাগ মানুষের জন্য সরকারি বরাদ্ধ আপনার কাছেই যাবে। তাই সরকারি সকল বিধি নিষেধ মেনে সব বরাদ্ধ সঠিকভাবে সবার মাঝে বন্টন করতে হবে।
#####
বাবুগঞ্জে পরিবারের সবাইকে অচেতন করে মালামাল লুট।
বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ৫ সদস্যকে অজ্ঞান করে মালামাল লুটের খবর পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের চরহোগল পাতিয়া গ্রামে।
জানা গেছে ওই গ্রামের শাহেআলম চৌকিদারের বাড়িতে শনিবার মাঝরাতে পরিবারের পাঁচ সদস্যকে চেতনানাশক খাইয়ে অচেতন করে টাকা, স্বর্ণালংকারসহ প্রায় আট লাখ টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা।
পরে স্থানীয়রা অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় হালিমা-মান্নান মেমোরিয়াল ক্লিনিকে ভর্তি করেন।
স্বজন ও স্থানীয় ব্যক্তিরা জানান, রান্না ঘরে রাখা রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। এ সুযোগে রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকার, চারটি মুঠোফোন, মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
সকালে প্রতিবেশীরা শাহেআলম চেীকিদার (৬৫), তানজিলা বেগম (৫৫), হালিমা (২৪), আশ্রাফুল (২০), তন্নি (১৮)কে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় আগরপুর হালিমা-মান্নান মেমোরিয়াল ক্লিনিকে ভর্তি করেন।
হালিমা-মান্নান মেমোরিয়াল ক্লিনিকের আরএমও ডাঃ নয়ন বাবু বলেন, খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে দেওয়ায় তাঁরা অসুস্থ হয়ে পড়েন। তবে চারজনের অবস্থা আশঙ্কামুক্ত এবং একজনের অবস্থা আশঙ্কাযুক্ত।
আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই আলী হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। ঘরের লোকজন পুরোপুরি সুস্থ হলে প্রকৃত ঘটনা সম্পর্কে জানা যাবে।

























