সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

তিনদিনে পরিচয় থেকে প্রেম ধর্ষণ পরে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

ফুলতলার উপজেলার আইয়ান জুট মিলের নারী কর্মী মুসলিমা খাতুন (২১)। কাজের ফাঁকে গত ২২ জানুয়ারি ওই জুটমিলে পাশের দোকানে টিফিন খেতে গিয়েছিলেন। যুগ্নীপাশা পূর্বপাড়ার মোশারফ খন্দকারের ছেলে রিয়াজ খন্দকার (২৬)’র সাথে পরিচয় হয়। মুসলিমাকে প্রেমের প্রস্তাবও দেয় রিয়াজ। এরপর মোবাইল নম্বর আদান প্রদান করা হয় উভয়ে। সেদিনের পর থেকে তাদের মধ্যে মুঠোফোনে কথাবার্তা চলতো। মুসলিমাকে বিয়ে করে সংসার বাঁধবেন বলেও আশ্বাস দেন রিয়াজ। ২/৩ দিন না যেতেই মুসলিমার কাছে আস্থা যুগিয়ে ফেলেন কথিত এ প্রেমিক রিয়াজ।
পরিচয়ের ঠিক তিন দিন পর গত ২৫ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মুসলিমার মুঠোফোনে জরুরি কথা আছে বলে ফোন করে ডেকে নেয় রিয়াজ। মুসলিমা তার ডাকে সাড়া দিয়ে বাসা থেকে বের হয়ে যান। এরপর যুগ্নীপাশা পূর্বপাড়ার একটি পরিত্যক্ত ঘরে মুসলিমাকে নিয়ে যায় রিয়াজ। সেখানে পূর্ব থেকেই তার সহযোগী ওই এলাকার শিলন সরদারের ছেলে সোহেল সরদার (২০) উপস্থিত ছিল। এক পর্যায়ে মুসলিমাকে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে রিয়াজ ও সোহেল। ধর্ষণের পর মুসলিমা বাড়িতে চলে যেতে চাইলে আরও ধর্ষণের পরিকল্পনা করছিলো রিয়াজ ও সোহেল। মুসলিমা সেখান থেকে চলে যেতে জোরাজুরি শুরু করেন। এ সময় মুসলিমাকে মেরে ফেলার পরিকল্পনা করেন তারা। মুসলিমা বিষয়টি বুঝতে পেরে রিয়াজ ও সোহেলকে বলেন “আমার বাবা খুব অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে” তোমরা আমাকে খুন করো না। আমি এ ধর্ষনের কথা কাউকে বলবো না, আমাকে ছেড়ে দাও।
না তার সেই অনুরোধ টুকুও রাখেনি কথিত প্রেমিক রিয়াজ ও তার সহযোগী সোহেল। ওই ঘর থেকে বের করে নিয়ে অন্ধকার রাস্তায় কিছুদূর হাঁটার পর মুসলিমার ঘাড়ের পেছনে আঘাত করে রিয়াজ। একপর্যায়ে গলা টিপে ধরে তারা দু’জন। এরপর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করা ছাড়াও পাশেই একটি অর্জুন গাছের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলিয়ে মৃত্যু নিশ্চিতের চেষ্টা করে তারা। শরীরের ওজন ধরে রাখতে না পেরে ফের গাছ থেকে নামিয়ে মুসলিমার নিথর দেহটি ঘাড়ে তুলে নেয় দু’জন। পরে একটি ধান ক্ষেতের পাশে নিয়ে রাখে তারা। সেখানে মুসলিমার শরীর থেকে সব কাপড় চোপড় খুলে বিবস্ত্র করা হয়।
কথিত প্রেমিক রিয়াজ কিছুটা দূরে তাদের বাসা থেকে ধারালো বটি নিয়ে সেখানে আসে। তখনও মুসলিমার শরীরের কিছু অংশ নড়াচড়া করছিলো। সেখানেই আবারও রিয়াজ ও সোহেল অসহায় মুসলিমার নিথর দেহে পাশবিক নির্যাতন চালায়। অবশেষে তারা মুসলিমার গলায় ধারালো বটি চালিয়ে দেহ থেকে মাথা আলাদা করে ফেলে। এরপর মুসলিমার ওড়না, প্যান্ট ও জামা দিয়ে মাথা পেঁচিয়ে নিয়ে চলে আসে। আসার পূর্বে পাশের ধান ক্ষেতে মুসলিমার মস্তক বিহীন বিবস্ত্র দেহটি ফেলে রাখে তারা। মুসলিমার মাথাটি তার কাপড় চোপড় দিয়ে পেঁচানো অবস্থায় ওই এলাকার নির্মাণাধীন একটি পাকা বাড়ির ভেতরের একটি ছোট্ট কক্ষের বালুর নিচে লুকিয়ে রাখে। এভাবেই মুসলিমার ওপরে পাশবিক নির্যাতনের পর খুনের ঘটনা ঘটেছে বলে গ্রেফতার হওয়া দুই অপরাধী র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
মুসলিমা খাতুন দামোদর গ্রামের মোঃ শহিদুল হকের বাড়ির ভাড়াটিয়া মোঃ এমদাদুল হক গাজীর কন্যা। সে ফুলতলার আইয়ান জুট মিলের শ্রমিক ছিলেন। ২৬ জানুয়ারি মস্তকবিহীন দেহ উদ্ধারের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র ফিঙ্গার প্রিন্ট পদ্ধতিতে তার পরিচয় শনাক্ত হয়। দুই বছর পূর্বে যশোরের প্রেমবাগ এলাকায় জনৈক সাগরের সাথে বিবাহ হলেও পরে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর সে আইয়ান জুট মিলের শ্রমিকের কাজ নেয়। তিন বোনের মধ্যে নিহত মুসলিমা ছিল সবার ছোট। ফুলতলা দামোদর ঋষিপাড়া এলাকায় প্রায় ১০ বছর ধরে ভাড়া থাকলেও তারা সাতক্ষীরা শ্যামনগর উপজেলার পাশের্^খালি গ্রামের বাসিন্দা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তিনদিনে পরিচয় থেকে প্রেম ধর্ষণ পরে হত্যা

আপডেট সময় : ১০:১৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২