সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

র‌্যাব নিষেধাজ্ঞার চিঠি ব্যক্তিগত, বললেন ইইউ রাষ্ট্রদূত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২ ৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং গুমের অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে চিঠি দিয়েছিলেন ইভান স্টেফানেক নামে ইউরোপীয় পার্লামেন্টের এক সদস্য।

তবে এ বিষয়ে নিজের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। তিনি বলেছেন, এটি তার ব্যক্তিগত চিঠি।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চার্লস হোয়াইটলি বলেন, র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়ে ইইউ পার্লামেন্টে চিঠির ব্যাপারে কোনো তথ্য নেই, এটি তার ব্যক্তিগত চিঠি।

র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞাকে দেশটির নিজস্ব ব্যাপার হিসেবে মন্তব্য করে রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি জানান, এ নিষেধাজ্ঞা বাংলাদেশের সঙ্গে ইইউর বাণিজ্য সম্পর্কে প্রভাব ফেলবে না।

ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব।

গত বছরের ১০ ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাবের সাবেক ও বর্তমান সাত জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্র দফতর এবং রাজস্ব বিভাগ আলাদা আলাদাভাবে নিষেধাজ্ঞা আরোপ করে। তারও এক মাস আগে গত বছরের নভেম্বরে র‌্যাবকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিষিদ্ধ করার দাবি জানিয়ে মিশনের আন্ডার সেক্রেটারি জেনারেলকে চিঠি লিখে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচসহ আন্তর্জাতিক ১২টি মানবাধিকার সংগঠন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

র‌্যাব নিষেধাজ্ঞার চিঠি ব্যক্তিগত, বললেন ইইউ রাষ্ট্রদূত

আপডেট সময় : ০৯:৪৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২