ডিমলায় ওমিক্রন এর প্রাদূর্ভাব মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ কর্মসূচি
- আপডেট সময় : ০৪:৩১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২ ১১৬ বার পড়া হয়েছে

মোঃ গোলাম রাব্বানী,ডিমলা নীলফামারী ডিমলা প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় করোনা ভাইরাস (কোভিড ১৯) এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এর প্রাদূর্ভাব মোকাবেলায় জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।
আজ ২৭ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে, ডিমলা বাবুর হাট স্মৃতি অম্লান চত্বর থেকে শুরু করে কাউসার মোড় হয়ে এরপর বাজারের বিভিন্ন অলিতে গলিতে পায়ে হেঁটে মাস্ক বিহীন দোকানদার, অটোরিকশা চালক সহ পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী ত্রাণ শাখা ফেরদৌস আলম, কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নার্থ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, বাংলাদেশ প্রেস ক্লাব ডিমলা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক হামিদার রহমান সহ আরো অনেকে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস কোভিড ১৯ এর যে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এর প্রাদূর্ভাব ছড়িয়ে পড়ছে তা থেকে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। অপ্রয়োজনে ঘরের বাহিরে বের হওয়া যাবেনা। প্রয়োজনে ঘরের বাহিরে বের হওয়া সময় অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। এছাড়াও সুরক্ষা সামগ্রী হ্যান্ড স্যানেটাইজার, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পরিস্কার পরিছিন্ন রাখতে হবে। যদি আমরা সকলে সচেতন হই তা হলে এ রোগের আক্রমণ থেকে কিছুটা হলেএ রক্ষা পাওয়া সম্ভব।

























