সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

ঝালকাঠিতে চেম্বার অব কমার্সের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র, কম্বল ও মাস্ক বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২ ১৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে সংসদ সদস্য আমির হোসেন আমুর পক্ষ থেকে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে দেড় হাজার শীতবস্ত্র ও ১০ হাজার মাস্ক বিতরণ করেছে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

আজ বৃহস্পতিবার(২৭ জানুয়ারি) বেলা ১২ টায় চেম্বার কার্যালয়ে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে শীতবস্ত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি। পরে শীতার্ত মানুষের হাতে সোয়েটার ও কম্বল তুলে দেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুহাম্মদ মনিরুল ইসলাম তালুকদার। এছাড়াও বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে ১০ হাজার মাস্ক বিতরণ করা হয় চেম্বারের পক্ষ থেকে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান রসুল, জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মো. বশির গাজী ও চেম্বারের সাবেক সভাপতি সালাহ উদ্দিন আহম্মেদ সালেক।

অনুষ্ঠানের প্রধান অতিথি আমির হোসেন আমু বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মানুষকে সুরক্ষিত রাখার জন্য মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে চেম্বার অব কমার্সের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র, কম্বল ও মাস্ক বিতরণ

আপডেট সময় : ১১:৫৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২