সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

কোনো দেশে রাষ্ট্রীয় ধর্ম থাকতে পারে না : নৌপ্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২ ৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‌‘কোনো দেশে রাষ্ট্রীয় কোনো ধর্ম থাকতে পারে না। প্রতিটি ধর্মের লক্ষ্য ও উদ্দেশ্য একটাই-মানবকল্যাণ। প্রত্যেক ধর্মেই মানবতার কথা বলা হয়েছে। কিন্তু আমরা মানবজাতি তা নষ্ট করে ফেলেছি।

তাই বিভিন্ন সময় ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার ঘটনা শোনা যায়। ’
বৃহস্পতিবার দিনাজপুরের কাহারোলে সার্বভৌম ভক্ত সম্মিলনী ও ৬৩তম বার্ষিক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যবিধি মেনে শ্রী নিগমানন্দ সারস্বত সেবাশ্রম এ অনুষ্ঠানের আয়োজন করে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘ধর্ম নিরপেক্ষতা ও আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই বাংলাদেশ উন্নয়নে ভাসছে।

মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালন করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আমূল পরিবর্তন হয়েছে। ধর্ম কখনো সন্ত্রাসকে লালন করে না। ১৯৭১ সালে সব ধর্মের মানুষের অংশগ্রহণে এদেশ স্বাধীন হয়েছে।

তিনি বলেন, জিয়া, এরশাদ, খালেদার সরকার ধর্মকে ব্যবহার করেছে। কিন্তু কোনো ধর্মীয় কাজ করেনি। তাই তখন দেশের মানুষের কোনো উন্নয়ন হয়নি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য দেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, কাহারোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, ৬ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান বাবুল প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন শ্রী নিগমানন্দ সারস্বত সেবাশ্রমের পরিচালক নন্দদুলাল চক্রবর্তী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কোনো দেশে রাষ্ট্রীয় ধর্ম থাকতে পারে না : নৌপ্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৫:৩৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২