সংবাদ শিরোনাম ::
বাকেরগঞ্জে জনসচেতনতা ও মাক্স বিতরণ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:১৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২ ৯৬ বার পড়া হয়েছে

মোঃ বশির উদ্দিন
বরিশাল বাকেরগঞ্জ প্রতিনিধি।
বরিশালের বাকেরগঞ্জে কোভিড-১৯ এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছেন সহকারী কমিশনার ভূমি আবুজর মোঃ ইজাজুল হক । ২৫ সে জানুয়ারি মঙ্গলবার সকালে ও বিকেলে শহরের বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই মাস্ক বিতরণ করা হয়।
এসময় সাধারণ মানুষকে মাস্ক ব্যবহার, জনসমাগম এড়িয়ে চলা সহ স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে সকলকে নির্দেশনা প্রদান করা হয়। এতে সার্বিক সহযোগিতা করে বাকেরগঞ্জ থানা পুলিশ।
সহকারী কমিশনার (ভূমি) আবুজর মোঃ ইজাজুল হক বলেন,
সচেতনতা বৃদ্ধিতে আমাদের এই সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে , পরবর্তীতে সরকারি নির্দেশ মোতাবেক স্বাস্থ্যবিধি না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

























