সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

পুলিশের কাজ পেশা নয় সেবা প্রদান করা: আইজিপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২ ১৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :::পুলিশের কোনো পর্যায়ের কোনো সদস্য যদি অপকর্মে লিপ্ত হয়, তারা যদি বাহিনীর জন্য অসম্মান বয়ে আনে, শরীরের কোনো অংশে পচন ধরলে যেমন কেটে ফেলা হয়, একইভাবে তাদেরকে বাহিনী থেকে পরিত্যাগ করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

সোমবার (২৪ জানুয়ারি) পুলিশ সপ্তাহ ২০২২ এর দ্বিতীয় দিনে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন আইজিপি।

আইজিপি বলেন, ২০৪১ সালে আমরা ধনী রাষ্ট্র হওয়ার স্বপ্ন দেখছি। সেই রাষ্ট্রের জন্য পুলিশকেও প্রস্তুত হতে হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে আমরা ইতোমধ্যে স্ট্রেটেজিক প্ল্যান করছি। পুলিশের কোনো সদস্য অপকর্মে লিপ্ত হোক এটা আমরা চাই না।

তিনি বলেন, আমরা কোন অপকর্ম-অন্যায়ের মাধ্যমে সংবাদ হতে চাই না। আমাদের ভালো কাজের মাধ্যমে সংবাদের বিষয়বস্তু হতে হবে।

বর্তমানে বাংলাদেশ পুলিশে বেছে বেছে সেরাদের মধ্যে সেরা অফিসারদের নিয়োগ দেওয়া হচ্ছে উল্লেখ করে আইজিপি বলেন, কনস্টেবল ও এসআই নিয়োগের নিয়ম প্রায় ৪০ বছর পর পরিবর্তন করা হয়েছে। ইতোমধ্যে কনস্টেবল নিয়োগ সম্পন্ন হয়েছে। এসআই নিয়োগ চলছে। নিয়োগ পদ্ধতি অত্যাধুনিক করা হয়েছে। অত্যাধুনিক এই নিয়োগ পদ্ধতির মাধ্যমে আমরা জব মার্কেট থেকে সেরাদের মধ্যে সেরাদের নিয়োগ দিতে সক্ষম হবো।

তিনি বলেন, যারা পুলিশে আসবে তাদের মনে রাখতে হবে এটা ‘পেশা’ নয় ‘সেবা’। আমরা পুলিশ বাহিনীর জন্য সৎ, দেশপ্রেমিক ও সাহসী লোক খুঁজছি। যাদের মধ্যে এই ৩টি গুণ ও সেবার মনোভাব থাকবে তারাই পুলিশে আসবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশের কাজ পেশা নয় সেবা প্রদান করা: আইজিপি

আপডেট সময় : ০৫:৩৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২