সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

স্ত্রীদের সঙ্গে নিয়ে র‍্যাংক ব্যাজ পরলেন অতিরিক্ত আইজিপিরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২ ৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ‍॥ পুলিশে প্রথমবারের মতো পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপিরা তাদের স্ত্রীদের উপস্থিতিতে র‍্যাংক ব্যাজ পরলেন। রোববার (২৩ জানুয়ারি) বিকেলে পুলিশ সদর দপ্তরে বাহিনীটির মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপিদের ব্যাজ পরিয়ে দেন। এ সময় আইজিপির সঙ্গে কর্মকর্তাদের ব্যাজ পরিয়ে দেন অতিরিক্ত আইজি (এঅ্যান্ডআই) ড. মো. মইনুর রহমান চৌধুরী।

আইজিপি ড. বেনজীর আহমেদ দেশ ও জনগণের কল্যাণে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপিদের প্রতি আহবান জানিয়ে বলেন, পুলিশের কাছে মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। মানুষের প্রত্যাশা পূরণে নিজেদের অতিক্রম করে তাদেরকে সেবা দিতে হবে। পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মধ্য দিয়ে আপনারা পুলিশের সর্বোচ্চ পদে পদোন্নতি পেয়েছেন। পুলিশ বাহিনী থেকে আপনাদের আর কিছু পাওয়ার নেই। এখন শুধু দেওয়ার পালা। আপনারা এখন দেশ ও জনগণ এবং পুলিশ বাহিনীর জন্য কাজ করবেন।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানায়, বাংলাদেশ পুলিশের ইতিহাসে এবারই প্রথম র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে তাদের স্ত্রীরাও উপস্থিত ছিলেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি আবু হাসান মুহম্মদ তারিক, পিবিআইয়ের ডিআইজি বনজ কুমার মজুমদার, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) ড. হাসান উল হায়দার, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো.শাহাবুদ্দিন খান, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. মাহাবুবর রহমান ও ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রীদের সঙ্গে নিয়ে র‍্যাংক ব্যাজ পরলেন অতিরিক্ত আইজিপিরা

আপডেট সময় : ০৫:৪৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২