সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

স্বরূপকাঠিতে বিক্রি হওয়া ১৮ দিনের শিশু, ১৬ দিন পর ফেরত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২ ৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি ॥ অবশেষে পিরোজপুরের স্বরূপকাঠিতে অভাবের কারণে বিক্রি হওয়া ১৮ দিন বয়সের শিশুটি উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে তাকে উদ্ধার করে শিশুর পিতা পরিমল ও তাঁর স্ত্রীর কাছে জিম্মায় দেওয়া হয়েছে। জানা গেছে, প্রতারকচক্রের নারী সদস্যকে চাপ প্রয়োগ করে শিশুটিকে উদ্ধার করা হয়। তবে পুলিশ ওই নারী ও শিশু ক্রেতা দম্পতির নাম প্রকাশ করেনি। ১৬ দিন আগে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার দুর্গাকাঠি গ্রামে অভাবের কারণে ১৮ দিন বয়সী দুধের শিশুকে বিক্রি করে দিয়েছেন এক দম্পতি।

স্থানীয় দুই ব্যক্তির মধ্যস্থতায় শিশুর বাবা এক লাখ ৬৫ হাজার টাকায় সন্তান বিক্রি করেন ঢাকার এক পরিবারের কাছে। তবে ওই দুই ব্যক্তি শিশুটির পরিবারকে মাত্র ১০ হাজার টাকা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। দুর্গাকাঠি গ্রামের ওই ব্যক্তি এ মধ্যস্থতা করেন বলে জানিয়েছেন শিশুটির বাবা।

এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, বিভিন্ন মাধ্যম থেকে তথ্য নিয়ে ঢাকা থেকে শিশুটিকে উদ্ধার করে বিজ্ঞ আদালতের পরামর্শক্রমে শিশুটিকে পিতা-মাতার কাছে জিম্মায় দেওয়া হয়েছে। রবিবার আদালতে পাঠানো হবে। আদালত যে সিদ্ধান্ত দেবেন সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বরূপকাঠিতে বিক্রি হওয়া ১৮ দিনের শিশু, ১৬ দিন পর ফেরত

আপডেট সময় : ১১:২৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২