রিক্সা চালক-ও হতে পারে মেধাবী বিসিএসই সবকিছু নয়! আবুজর মোঃ ইজাজুল হক
- আপডেট সময় : ০৬:৫১:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২ ৮৫ বার পড়া হয়েছে

মোঃ বশির উদ্দিন
বরিশাল বাকেরগঞ্জ সংবাদদাতা
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবুজর মোঃ ইজাজুল হক বিসিএস এর রেজাল্ট নিয়ে চমৎকার একটি স্ট্যাটাস দিয়েছেন ।
হুবহু তা তুলে ধরা হল।
যারা প্রিলিতে টিকতে পারেননি,কোনোভাবেই মন খারাপ করবেন না…জীবনে বিসিএসই সবকিছু নয়;বিসিএস এর থেকে জীবন ঢের বড়…অনেকেই বিসিএস ক্যাডার হয়;তবে মানুষ হয় কেউ কেউ…যারা টিকেছেন/টেকেননি সবার জন্যই শুভকামনা…
মেধা কী? যে ছেলেটা বিসিএস ক্যাডার সে মেধাবী? আর বাকিরা?সবাই মেধাহীন?
বিসিএস বা চাকরি দিয়ে কখনো কারো মেধা যাচাই করা যায় না…এটা হাস্যকর…মেধা ভিন্ন জিনিস…এডিসনকে আপনি বাতি না বানিয়ে ক্যাডার হতে বলতে পারেন না…তেমনি শেক্সপিয়র বা কাজী চাচাকে বলতে পারেন না ক্যাডার হয়ে মেধার পরিচয় দাও তোমরা…নিউটনকে বলতে পারেন না আপেল নিয়ে গবেষণা বাদ দিয়ে ডাইজেস্ট পড় বেটা,কাজে লাগবে… আপনি হুমায়ূন আহমেদকে বলতে পারেন না যে,বেটা তুই কোনোদিন বিসিএস এর প্রিলিতে টিকেছিস? এ.আর.রহমান বা জেমসকে বলতে পারেন না বেটা তোর এসএসসি এর সার্টিফিকেট দেখা তো;দেখি রেজাল্ট কী!!!
চাকরি আর মেধা এক নয়…যে লোকটি তথাকথিত শিক্ষিত না,সেও মেধাবী হতে পারে…
যে ছেলেটি ভালো গান গায় এটা তার মেধা… মেধা মানে শুধু পড়ালেখা কখনোই হতে পারে না…
সাকিব আল হাসান-মাশরাফি খুবই মেধাবী…এর মানে এই নয় যে,আপনি খুঁজে বেড়াবেন তাদের এসএসসি আর এইচএসসিতে জিপিএ-৫ ছিলো কিনা…
যোগ্যতা ভাই অন্যভাবেও বোঝানো যায়…লতা আর আশা, এরা মেধাবী নয়?শচীন কি মেধাবী নয়?
আমরা মেধা বলতে দুই চারটা গতবাধা পড়াশোনা বুঝি…এই কারণে বিসিএস ক্যাডারই আমরা হতে চাই…কেউ বিজ্ঞানী হতে চাইনা…কেউ শচীন-লারা-পন্টিং হতে চাইনা…
সত্যজিৎ রায় মেধাবী ছিলেন না?মোস্তফা সারোয়ার ফারুকি মেধাবী নয়?আমি আপনি চঞ্চল চৌধুরী থেকে বেশি মেধাবী?কখনোই না…
তবে যদি তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড খুঁজতে যান,তবে কিচ্ছু বলার নেই…আমাদের সমাজে যে ছেলেটা ছোট বয়সে সবকিছুই খুব ভালো বোঝে,তাকে আমরা আইনস্টাইন বলি…কী হাস্যকর!!! আইনস্টাইন ক্লাসের সবথেকে বড় গাধা ছিলেন…উনি কি *** এর ছাত্র ছিলেন???আমরা যাদের তথাকথিত মেধাবী বলি,বিল গেটস আর মার্ক জুকারবার্গ তাদের থেকে কম মেধাবী?তারা কিন্তু ক্যাডার পায়নি…
মেধা মানে আমাদের কাছে সেনেগালের রাজধানীর নাম জানা…মেধা মানে বিসিএস এ ৬০০+ নম্বর পাওয়া!!যে রিটেন ফেইল করলো সে *ক্যাডার থেকে কম মেধাবী?আচ্ছা প্রমাণ করুন তো কেউ।
আমরা কী হাস্যকর নিয়মের বেড়াজালে আবদ্ধ, আপনি এ পড়েননি বলে আপনি মেধাবী নন!আসলে আমাদের মানসিকতা অতি নগন্য…একসময় রবি দাদুকে মূল্য দিতাম না…শুনেছি জীবনানন্দকে লোকে নাকি পাগল বলতো!
এখন তো তাঁকে নিয়েই নাচি
আমায় মাফ করবেন আমরা বিসিএসম্যানিয়ায় আক্রান্ত মেধা মানে বড় বড় সার্টিফিকেট না একজন রিক্সাওয়ালাও আমার থেকে মেধাবী হতে পারেন…সুতরাং তাকেও তুচ্ছজ্ঞান করার অধিকার আমার নেই!!!

























