সংবাদ শিরোনাম ::
বিরামপুরে বন্ধক নিয়ে বিরোধ, নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি গ্রামবাসীর রাজাপুরে সরকারের অগ্রাধিকার কর্মসূচি নিয়ে তথ্য অফিসের ফ্যামিলি সমাবেশ বরিশালে গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ ইসরত হোসেন কচি তালুকদারের নেতৃত্বে বাবুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ঘোড়াঘাটে সংবাদ প্রকাশের পর শিক্ষিকা সেলিনা আক্তার বরখাস্ত বরিশালে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়নের ব্যতিক্রমী হা-ডু-ডু আয়োজন সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বরিশালে সাবেক শিক্ষক নেতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

আজ পরীমণির বিয়ে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২ ১৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক

পরীমণি ও রাজের ভাষ্যমতে, তাদের বিয়ে হয়েছে ২০২১ সালের ১৭ অক্টোবর। আর বিয়ের কথা সামনে আনেন ১০ জানুয়ারি। বাবা-মা হচ্ছেন এ খবর দেয়ার মাধ্যমে তারা যে বিয়ে করেছেন সে খবরও দেন। সেই পরীমণি ও রাজ আজ শনিবার (২২ জানুয়ারি) আবার বিয়ে করছেন। শুক্রবার (২১ জানুয়ারি) দিবাগতর রাতে বেশ ঘটা করেই হলুদ সন্ধ্যা হলো তাদের। আর আজ আনুষ্ঠানিকভাবে হচ্ছে বিয়ে। তাদের হলুদ সন্ধ্যার কিছু ছবি পরীমণি ও নির্মাতা চয়নিকা চৌধুরী ফেসবুকে পোস্ট করেছেন।

অনেকের মনে স্বভাবতই প্রশ্ন আসার কথা ১৭ অক্টোবর বিয়ে করলে আজ আবার বিয়ে কেনো? প্রশ্নের উত্তর দিয়েছেন পরীমণি নিজেই। জানা যায়, সেদিন তাদের বিয়েটা অনেকটা পুতুলের বিয়ের মতো হয়েছে। ছিল না কোনো আনুষ্ঠানিকতা, আর রাজের পরিবারের সদস্যদের অনেকেই তো জানতেনই না। আনুষ্ঠানিকভাবে অনেকটা ঘরোয়া আয়োজনেই আবার তাদেরকে বর-বধু সাজতে হচ্ছে।

এদিকে জানা গেছে, রাজের এবারের বিয়েতেও খুব বেশি অতিথি থাকছেন না। দুইপরিবার মিলে ২০ থেকে ২৫ জনের মতো লোক থাকছেন। তবে এর মধ্যে গতকাল গায়ে হলুদের সন্ধ্যায় চয়নিকা চৌধুরী ছাড়াও হাজির ছিলেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও রেদোয়ান রনিসহ বেশ কয়েকজন নির্মাতা।

গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবির শুটিং শুরুর পর শরিফুল রাজের সাথে পরিচয় হয় পরীমণির। পরিচয়ের মাত্র সাত দিনের মধ্যে প্রেম হয় তাদের এরপর বিয়ে। সুখবর দিয়েছেন বাবা-মা হওয়ারও।

এর আগে, পরীমণি জানান, গুনিন ছবির শুটিং করতে গিয়ে ওর সাথে পরিচয়। কাজ করতে করতে দারুণ একটা সম্পর্ক তৈরি হয়। এরপর প্রেম। আমাদের প্রেমের বয়স মাত্র ৭ দিন। সাত দিন প্রেমের পরই আমরা বিয়ের সিদ্ধান্ত নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আজ পরীমণির বিয়ে

আপডেট সময় : ১১:০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২