সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বাবুগঞ্জে সমলয় চাষাবাদের উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২ ৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ আলী, বাবুগঞ্জ ঃ বরিশালের বাবুগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় রবি/ ২০২১-২২ মৌসুমে
ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধানের সমলয় চাষাবাদের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০জানুয়ারি) দুপুরে বাবুগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে ৫০ একর জমিতে সমালয় চাষাবাদ রোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন, অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ তাওফিকুল আলম।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম এর সভাপতিত্বে ও বাবুগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ হারুন অর রশিদ, বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ, দেহেরগতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, রত্তন আলী শরীফ ( বীর প্রতীক)।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোঃ নাসির উদ্দীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনায় যান্ত্রিকীকরনের মাধ্যমে কৃষি উৎপাদন খরচ কমানোর উদ্দেশ্যে এ সমলয় চাষাবাদ কর্মসূচী সারা দেশে বাস্তবায়ন করা হচ্ছে। এর ফলে একই সংগে পরিচর্যা সহজ হবে। সিনক্রোনাইজড চাষাবাদের প্রতি গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, এর ফলে ধান কাটার মৌসুমে শ্রমিক সংকটের কারনে ফসল নষ্ট হওয়ার হাত থেকে কম্বাইন হারভেস্টরের মাধ্যমে ধান কাটা, মাড়াই ও বস্তাবন্দির ফলে সময়, শ্রম এবং অর্থ সাশ্রয় হবে।

অনুষ্ঠানে বক্তারা মুজিব বর্ষের অঙ্গীকার, কৃষি হবে দুর্বার শ্লোগানকে সামনে রেখে কৃষি বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে ও মাননীয় কৃষি মন্ত্রীর দিক নির্দেশনায় জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে কৃষি বিভাগ নানান প্রযুক্তি মাঠে বাস্তবায়ন করে চলছে, সমলয়ে চাষাবাদ তারই একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি। এর ফলে ফসল উৎপাদন শতকরা ১৫ থেকে ২০ ভাগ বাড়বে বলে আশা প্রকাশ করেন।

বাবুগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া ব্লকে ৫০ একর জমিতে সমলয় ব্লক প্রদর্শনী স্থাপন করা হয়েছে। এ পদ্ধতিতে বীজতলা থেকে চারা তোলা, চারা রোপণ ও ধান কর্তন সব প্রক্রিয়া যন্ত্রের সাহায্যে সম্পাদন করা হবে। ৪২০০টি ট্রেতে আধুনিক পদ্ধতির ইস্পাহানী -২ জাতের হাইব্রিড ধানের বীজতলা তৈরি করা হয়েছে। টেকসই ও লাভজনক কৃষি উৎপাদন নিশ্চিতকরণে সমলয়ে চাষাবাদের বিকল্প নেই।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বাবুগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহ মোঃ আরিফুল ইসলাম, রাকুদিয়া জামেনা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইদুর রহমান তালেব, উপ সহকারী কৃষি কর্মকর্তা সহ শতাধিক কৃষক/কৃষানী ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে সমলয় চাষাবাদের উদ্বোধন

আপডেট সময় : ১২:৪৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২