সংবাদ শিরোনাম ::
সাংবাদিক হাবীব রহমানের অকাল প্রয়ানে বানারীপাড়া প্রেসক্লাবের শোক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৫৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২ ৫০ বার পড়া হয়েছে

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধিঃ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নন্দিত সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের আলোর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ বিটের অমিত সাহসী ও প্রতিভাবান জ্যেষ্ঠ সাংবাদিক হাবীবুর রহমানের দূর্ঘটনা জনিত মর্মান্তিক অকাল মৃত্যুতে বরিশালের বানারীপাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ১৯ জানুয়ারী বুধবার এক শোক বার্তায় বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন ও সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লাসহ নেতৃবৃন্দ প্রয়াত মুক্তিযুদ্ধের সপক্ষের প্রতিশ্রুতিশীল সাংবাদিক হাবীবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে তার শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

























