সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

শাবি’র ভিসি পদত্যাগ না করলে দুপুর থেকে আমরণ অনশনের প্রস্তুতি শিক্ষার্থীদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২ ৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটে শাবি’র ভিসি পদত্যাগ না করলে দুপুর থেকে আমরণ অনশনের প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা। বুধবার (১৯ জানুয়ারী) দুপুর ১২টার মধ্যে ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদকে স্বেচ্ছায় পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন। এই সময়ের মধ্যে ভিসি পদত্যাগ না করলে এরপর থেকে তারা ক্যাম্পাসে আমরণ অনশন করবেন।
ভিসি ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা মঙ্গলবার (১৮জানুয়ারী) রাত ১০টায় নতুন এ কর্মসূচি ঘোষণা করে। আন্দোলনরত শিক্ষার্থী রোমিও জানান, মঙ্গলবার সারারাত তারা গান-বাজনা, কবিতা আবৃত্তির মাধ্যমে পার করেছেন। তারা বলেন, ওমিক্রণের সংক্রমণের কারণে তারা বিষয়টির দ্রুত সুরাহা চাচ্ছিলেন। কিন্তু, কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ না নেয়ায় তাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হচ্ছে। বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল প্রভোস্ট বডির পদত্যাগসহ তিন দফা দাবি ও অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। রোববার চতুর্থ দিনের মতো আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। তবে বিকেলের পর থেকে উত্তপ্ত হয়ে পড়ে ক্যাম্পাস। এরপর থেকে ভিসির পদত্যাগের একদফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শাবি’র ভিসি পদত্যাগ না করলে দুপুর থেকে আমরণ অনশনের প্রস্তুতি শিক্ষার্থীদের

আপডেট সময় : ০৬:৪৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২