সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

নানক সেজে ফোনে সচিবকে তদবির করে ধরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২ ১১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের পরিচয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবকে ফোনে চাকরির সুপারিশ করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন তারেক সরকার নামের চাকরিচ্যুত এক কারারক্ষী। মঙ্গলবার পল্টনে পলওয়েল মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।

পুলিশের এই কর্মকর্তা বলেন, গত রোববার তারেক জাহাঙ্গীর কবির নানকের পরিচয় দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেনকে ফোন করেন। কিন্তু তার কথাবার্তা সন্দেহজনক হওয়ায় বিষয়টি ডিএমপিকে জানান আখতার হোসেন। বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিএমপির গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগকে। ডিবি পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, মুঠোফোন নম্বরটি জাহাঙ্গীর কবির নানকের নয়। এটি তারেক নামের একজনের। তিনি জাহাঙ্গীর কবির নানকের ফোন নম্বর ক্লোন করে সচিবকে ফোন করেন। এ ঘটনায় তখনই রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

পুলিশ কর্মকর্তা ফারুক হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে তারেক বলেছেন, তিনি নরসিংদীর জাতীয়তাবাদী প্রচার দলের সদস্যসচিব ছিলেন। তিনি নিজেকে বিএনপি নেতা খায়রুল কবিরের সহকারী একান্ত সচিব (এপিএস) পরিচয়ও দিতেন। তারেক ২০০৬ সালে কারারক্ষী পদে নিয়োগ পান। ২০২০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নানক সেজে ফোনে সচিবকে তদবির করে ধরা

আপডেট সময় : ০৫:৪৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২