ঘোড়াঘাটে এক ভ্যান চালকের স্বপ্ন পুড়ে ছাই মাথা গোঁজার নাই ঠাই
- আপডেট সময় : ১০:২৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২ ৩০৬ বার পড়া হয়েছে

ঘোড়াঘাট(দিনাজপুর) থেকে মাহতাব উদ্দিন আল মাহমুদঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে ভ্যান চালক আসানুলের। আগুনে এক মাত্র ঘর পুড়ে এখন আর মাথা গোঁজা ঠাই নাই তার।একমাত্র জীবন জীবিকার অবলম্বন সম্বল ভ্যানটিও রক্ষা করতে পারেনি সে।মুহুর্তের মধ্যে শেষ হয়ে গেছে সারা জীবনের সঞ্চিত অজিত সম্বল।মঙ্গলবার দিবাগত রাত ্অনুমান সাগড় ৭টায় উপজেলার ভর্নাপাড়া গ্রামের মোঃ মুনসুর আলীর পুত্র মোঃ আসানুল হকের বাড়িতে এক মাত্র ঘরে ্অগ্নিকান্ড সংঘটিত হয়।গ্রামবাসী প্রায় ২ ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। স্থানীয় ফায়ার সার্ভিস ও ফায়ার ডিফেন্সকে অবগত করা ফায়ার সার্ভিস আগুন সম্পুর্ন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে সম্পুর্ন্ ঘরটি পুড়ে মুহুর্তের মধ্যে ছাই হয়ে যায়।্অগ্নিকান্ডে নগদ ্অর্থ্ ,একটি ব্যটারী ভ্যান,গ্যাস সিলিন্ডা,বাইসাইকেল,স্বর্ণ্ালংকা,পরনের কাপড় চোপড়,ঘরের টিন ও লক্ষাধিক টাকার বিভিন্ন আসবাবপত্রসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল আগুনে পুড়ে ভস্মিভূত হয়। এ অগ্নিকান্ডের ঘটনার বৈদ্যুতিক সট সার্কিট থেকে সুত্রপাত ঘটে বলে ধারনা করা হচ্ছে। এ ব্যাপারে স্থানীয় সমাজসেবী, বিত্তবান,জন প্রতিনিধি,উপজেলা প্রশাসন,উপজেলা চেয়ারম্যান, এবং স্থানীয় দিনাজপুর—৬ আসনের সাংসদের নিকট সহযোগিতা কামনা করেছেন ক্ষকিগ্রস্থ নিঃশ্ব আসানুল।

























