সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বাকেরগঞ্জে কলেজ মাদ্রাসসা ও মাধ্যমিক বিদ্যালয়ে ২৫২ শিক্ষকের পদ শুন্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২ ৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ বশির উদ্দিন বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা

বরিশালের বাকেরগঞ্জে কলেজ , মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয় গুলোতে দীর্ঘদিন ধরে ২৫২ জন প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক,ও প্রভাষকের পদ খালি রয়েছে। বিদ্যালয় ও কলেজ গুলোর বিষয় ভিত্তিক এসব শিক্ষকের পদ খালি থাকায় অন্য শিক্ষক দিয়ে পাঠদানের কার্যক্রম চালিয়ে নিতে হিমসিম খাচ্ছে । সরকারি ঘোষণা অনুযায়ী স্কুল কলেজ খুলে পাঠদান স্বাভাবিক হলেও শিক্ষক সংকটের কারণে পাঠদান ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন অভিভাবকরা।

বাকেরগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে,এন টি আর সি এ কর্তৃক ৩য় গন বিজ্ঞপ্তির পরে প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের যে চাহিদা প্রেরিত হয়েছে তাতে এই উপজেলায় ১৬৮ টি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের মধ্যে বিভিন্ন পদে ২৫২ শিক্ষকের পদই খালি রয়েছে। এর আগে এন টি আর সি এ কর্তৃক ৩য় গন বিজ্ঞপ্তির পূর্বে প্রতিষ্ঠান ভিত্তিক আলাদা আলাদা ভাবে চাহিদা প্রেরন করা হয়েছে এবং সুপারিশ কৃত শিক্ষকদের পুলিশ ভেরিফিকেশন চলমান রয়েছে যাহা একত্র করলে শূন্য পদের সংখ্যা আরো বৃদ্ধি পাবে।

সাহেব পুর মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসার ছাত্র অভিভাবক সহকারী অধ্যাপক মোঃ শাহিন মোঃ নুরুল আমিন বলেন,করোনা কালীন সময় পড়াশুনায় ব্যপক ক্ষতি সাধন হয়েছে দ্রুত এসব শূন্য পদে শিক্ষক নিয়োগ না হলে সার্বিক বিবেচনায় অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

কবাই ইসলামিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম জানান দীর্ঘদিন পরে পাঠদানের পরিবেশ স্বাভাবিক পর্যায়ে আসলেও বিভিন্ন প্রতিষ্ঠানে কাম্য সংখ্যক শিক্ষক শিক্ষিকা না থাকায় পাঠদান ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাকেরগঞ্জ ইসলামিয়া মহিলা কলেজের অধ্যক্ষ মাইনুল হোসেন মোল্লা জানান,প্রভাষকদের শূন্য পদে কাংখিত চাহিদা সংশ্লিষ্ট বরাবরে প্রেরণ করেছি, যতদিনে চাহিদা অনুযায়ী শিক্ষক সুপারিশ না হবে ততদিনে পাঠদান যথাযথ করণে সমস্যা হবে।

বাকেরগঞ্জের গারুড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদুজ্জামান খান সংবাদ মাধ্যম কে জানান ‘শিক্ষক সংকটের কারণে অনেক শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হচ্ছে। দ্রুত এসব শূন্য পদে শিক্ষক নিয়োগ না দিলে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সঠিক পাঠদান দেওয়া সম্ভব হবে না।’

বাকেরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্কমর্তা আকমল হোসেন জানান,সরকারী নিয়ম অনুযায়ী শিক্ষকদের শূন্য পদের তালিকা নিয়োগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছি। চাহিদা অনুযায়ী শিক্ষক নিয়োগ হলে এ সংকটের সমাধান হবে।’

বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, বেসরকারী স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগ কয়েকটি ধাপ অতিক্রম করে সম্পন্ন করতে হয়, সরকারিভাবে এন টি আর সি এ কর্তৃক এ প্রক্রিয়া সম্পাদনের কাজ দ্রুত চলমান আছে এই প্রক্রিয়া সম্পন্ন হলেই চাহিদা অনুযায়ী শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাকেরগঞ্জে কলেজ মাদ্রাসসা ও মাধ্যমিক বিদ্যালয়ে ২৫২ শিক্ষকের পদ শুন্য

আপডেট সময় : ০৩:৪০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২