সংবাদ শিরোনাম ::
বাংলাবান্ধা স্থলবন্দরে ভারতীয় নারীর করোনা শনাক্ত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৫৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২ ৪৭ বার পড়া হয়েছে

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত থেকে আসা মনিষা রায় (৩৭) নামে এক ভারতীয় নারীর করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
বুধবার দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশনে এন্টিজেন পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।
মনিষা নামে ওই নারী ভারতের উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ এলাকার বাসিন্দা। করোনা শনাক্তের পর নিজে সেচ্ছায় ফিরে গেছেন নিজ দেশ ভারতে।
বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ইমিগ্রেশন) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সময় নিউজকে বলেন, দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় প্রবেশ করে ওই নারী। এসময় ইমিগ্রেশন চেকপোস্টে তার এন্টিজেন পরীক্ষা করা হলে করোনা শনাক্ত হয়।
পরে তাকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হয়।

























