সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

চুয়াডাঙ্গার ডিসি ও সিভিল সার্জন করোনায় আক্রান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২ ৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান এবং সিভিল সার্জন ডাঃ সাজ্জাৎ হাসান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে সিভিল সার্জন নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, রোববার বিকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হলে জেলার শীর্ষ এই দুই কর্মকর্তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে আবার বিষয়টি নিশ্চিতের জন্য হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে নমুনা পাঠানো হয়। সেখানেও তাদের পজিটিভ রিপোর্ট আসে। এরপর থেকেই নিজ নিজ বাসভবনে কোয়ারেন্টাইনে চলে যান তারা।

এরআগে, গত ১১ জানুয়ারি সিভিল সার্জন হিসেবে চুয়াডাঙ্গায় যোগদান করেন ডাঃ সাজ্জাৎ হাসান। এর দু’দিন পর বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) চুয়াডাঙ্গা জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন বলেন, স্যার করোনায় আক্রান্ত হয়েছেন। রিপোর্ট পাওয়ার পরই তিনি হোম কোয়েরেন্টাইনে আছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। চুয়াডাঙ্গায় আসার পর থেকেই রাত-দিন কাজ করে যাচ্ছিলেন তিনি।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান বলেন, রোববার করোনা পজিটিভ রিপোর্ট পেয়েছি। আল্লাহর রহমতে এখন সুস্থ আছি। রিপোর্ট পাওয়ার পর হোম কোয়ারেন্টাইনে আছি।

এর আগে, রবিবার সকালে জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট পরিদর্শন করেন। এরপর সন্ধ্যায় চুয়াডাঙ্গা চেম্বার ভবনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গার ডিসি ও সিভিল সার্জন করোনায় আক্রান্ত

আপডেট সময় : ০৯:১২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২