সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

ঘোড়াঘাটে অগভীর নলকুপের ঘরে তালা লাগিয়েছে প্রতিপক্ষরা ইরি আবাদ ব্যাহত হওয়ার আশংকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২ ১৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘোড়াঘাট(দিনাজপুর) থেকে মাহতাব উদ্দিন আল মাহমুদঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে নুরপুর এলাকায় মোমদেল হোসেন নামের এক ব্যক্তির অগভীর নলকুপের ঘরে তালা লাগিয়েছে প্রতিপক্ষরা। অগভীর নলকুপের জমি দাবী করে একই গ্রামের প্রতিপক্ষ মোঃ সুরুজ্জামান স্থাপিত ্অগভীর নলকুপের ঘরে তালা লাগিয়ে বেড়া দিয়ে ঘিরে রেখেছে তারা। ফলে রবি শস্যসহ চলতি ইরি মৌসুমে জমিতে পানি সেচ দিতে পারছেন না কৃষকরা। ইরি আবাদ না হওয়ার আশংকা করছেন তারা। জনা গেছে, উপজেলার নুরপুর গ্রামের মৃত, সাহেব আলীর পুত্র মোমদেল হোসেন নুরপুর মৌজার এস এ ৫০ নং খতিয়ানভুক্ত ২২০ দাগে ১৪ শতক জমি ক্রয় করে ওই জমিতে ২০১১ইং সালে উত্তর পার্শ্বে ্অগভীর নলকুপ স্থাপন করেন।ওই জমি একই গ্রামের সুরুজ্জামন গংরা মোমদেল হোসেনের ক্রয়কৃত জমি বেড়া দিয়ে ঘিরে দখল করে নেয় ও স্থাপিত ্অগভীর নলকুপের ঘরে তালা লাগিয়ে দেয়।এ নিয়ে মোমদেল প্রতিবাদ করলে তাকে প্রতিপক্ষ সুরুজ্জামানের লোকেরা মারপিট করে। মোমদেল বাদী হয়ে সুরুজ্জামানসহ ৭ জনের বিরুদ্ধে ঘোড়াঘট থানায় জমি দখল ও মারপিটের মামলা দায়ের করে। যার মামলা নং২, তাং—০৩/০১/২০২২ইং। এর পর এ আক্রোশে প্রতিপক্ষরা পুনরায় মোমদেল ও তার স্ত্রীকে মারধর করে। এ সংক্রান্ত বিষয়ে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আবু হাসান কবিরের নির্দেশে থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে নলকুপের তালা ও বেড়া খুলে দেয়ার নির্দেশ দেন।তার পরও প্রতিপক্ষরা নকুপের তালা খুলে দেননি।এ পরিস্থিতিতে কৃষকরা ইরি আবাদে ্অনিশ্চয়তায় রয়েছে। নলকুপের মালিক মোমদেলসহ এলাকার কৃষকরা সংশ্লিষ্ট উপজেলা সেচ কমিটি এবং আইন শৃংখলা বাহিনী থানা পুলিশের সহায়তা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে অগভীর নলকুপের ঘরে তালা লাগিয়েছে প্রতিপক্ষরা ইরি আবাদ ব্যাহত হওয়ার আশংকা

আপডেট সময় : ০৫:০০:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২