সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

রাজাপুরে পুলিশ সদস্য সহ ৫ জুয়ারি আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২ ১২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজাপুর প্রতিনিধি ‍॥ ঝালকাঠির রাজাপুর উপজেলার নৈকাঠি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ সদস্য সহ ৫ জুয়ারিকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। শুক্রবার (১৪ জানুয়ারী) রাতে পুলিশ বাদী হয়ে আটককৃতদের সহ ৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করে শনিবার সকালে ঝালকাঠি জেল হাজতে পাঠানো হয়েছে।

আটকরা হলেন, উপজেলার বামনখান এলাকার জগবন্দু হালদারের ছেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত কনেষ্টবল পুলক হালদার (৪৬), বাগড়ী এলাকার মৃত. শামসুল সিকদারের ছেলে নজরুল ইসলাম (৩৫), রোলা এলাকার আ: রশিদ খানের ছেলে আ: সালাম খান (৫৫), সাংগর গ্রামের মৃত. নুরুল হক মৃধার ছেলে বাবুল মৃধা (৫৯) ও সাতুরিয়া এলাকার আ: সোবাহান এর ছেলে পলাশ হাওলাদার (২৫)।

স্থানীয়রা জানান, নৈকাঠি এলাকায় প্রতিদিন সন্ধ্যার পরে স্থানীয় কিছু প্রভাবশালী মহলের ছত্রছায়ায় বিভিন্ন এলাকা থেকে এসে এখানে মাদক ও জুয়ার আসর বসায়। দেখলে মনে হচ্ছে এ যেন এক মাদক, জুয়ার রমরমা বাজার। নাম বলতে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শুক্তাগড় ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান পুত্র তারেক শাহিন মৃধা লোকজন নিয়ে প্রায়ই এ এলাকায় জুয়ার আসর বসান।

গতকাল পুলিশের অভিযানের সময় তিনিও খেলতে ছিলেন কিন্তু ভাগ্যক্রমে পালিয়ে যেতে সক্ষম হন। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, শুক্রবার (১৪ জানুয়ারী) সন্ধ্যায় রাজাপুর থানা পুলিশের একটি দল উপজেলার নৈকাঠি এলাকায় অভিযান চালায়।

এ সময় ওই এলাকার পলাতক আসামী আবুল কালাম মোল্লার বসতঘরে জুয়া খেলারত অবস্থায় ঘটনাস্থল থেকে ৫ জুয়ারিকে আটক করা হয়। আটকদের নামে মামলা রুজু করে ঝালকাঠি জেল হাজতে পাঠানো হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজাপুরে পুলিশ সদস্য সহ ৫ জুয়ারি আটক

আপডেট সময় : ১১:০৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২