সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

ভোটের দিন নারায়ণগঞ্জে জাতীয় পরিচয়পত্র ছাড়া চলাচল নয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২ ৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচন আগামীকাল রবিবার। এদিন বহিরাগতদের উৎপাত বন্ধের লক্ষ্যে নগরীর ১৮ বছরের ঊর্ধ্বে সবাইকে জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে চলাচলের অনুরোধ জানিয়েছে পুলিশ।

আজ শনিবার নারায়াণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মো. জায়েদুল আলম শহরের পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠানে এ অনুরোধ জানান।

এসপি বলেন, ‘আমি বলতে চাই, কোনো বহিরাগতকে আমরা আগামীকাল নারায়ণগঞ্জে প্রবেশ করতে দেব না।

প্রতিটি পাড়া-মহল্লায় আমাদের যে মোবাইল টিম থাকবে, আমাদের চেকপোস্ট থাকবে, জাতীয় পরিচয়পত্র দেখে আমরা মানুষকে চলাচল করতে দেব। কালকে নারায়ণগঞ্জ মহানগর এলাকার যে বা যারা বের হবেন দয়া করে অবশ্যই জাতীয় পরিচয়পত্র নিয়ে বের হবেন, যাদের বয়স ১৮ বছরের ঊর্ধ্বে। ’
নির্বাচনের সার্বিক পরিবেশ সুষ্ঠু রাখতে ৫ হাজারেরও বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।

তিনি বলেন, ‘কেউ যেন নির্বাচনের উৎসব, আমেজ বিনষ্ট করার চেষ্টা না করে।

কোনো ধরনের দুষ্কৃতকারী, অতি উৎসাহীমহল যদি ভোটকেন্দ্রে, ভোটকেন্দ্রের বাইরে কোনো পাড়া-মহল্লায় কোনো অরাজকতা তৈরির চেষ্টা করে তাহলে তা কঠোর হস্তে দমন করা হবে। ’
‌‘আমাদের তরফ থেকে নির্বাচনী কোনো সহিংসতার আশঙ্কা নেই। এখন পর্যন্ত কোনো প্রার্থী লিখিতভাবে অভিযোগ করেননি। মিডিয়ার মাধ্যমে আমরা সেসব অভিযোগ পেয়েছি সেগুলো নিয়ে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে তদন্ত করে দেখছি।

কোনো প্রমাণ পাওয়া যায়নি কাউকে হয়রানি করা হচ্ছে বা কোনো বাধা দেওয়া হচ্ছে। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই আনন্দ ও উৎসবমুখর পরিবেশেই প্রার্থীরা প্রচারণা চালিয়েছেন,’- বলেন এসপি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোটের দিন নারায়ণগঞ্জে জাতীয় পরিচয়পত্র ছাড়া চলাচল নয়

আপডেট সময় : ১০:৪৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২