সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বরিশালে কলেজ ছাত্রাবাস থেকে অস্ত্রসহ ৪ বহিরাগত আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের আলমগীর ছাত্রাবাসে অস্ত্রসহ আটকরা হলেন-রাফসান তালুকদার, আজাদ সরদার, ফুয়াদ আলম ও মুমতাহিন রহমান।

বরিশালে কলেজ ছাত্রাবাস থেকে দেশীয় অস্ত্রসহ বহিরাগত ৪ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বটতলাস্থ সৈয়দ হাতেম আলী কলেজের আলমগীর ছাত্রাবাস থেকে তাদের আটক করে কোতয়ালী মডেল থানা পুলিশ। শনিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, নগরীর মুসলিম গোরস্থান রোডস্থ মো. রফিক তালুকদারের ছেলে রাফসান তালুকদার (২০), বটতলা আশ্রাফ সড়কের বাসিন্দা হুমায়ন কবিরের ছেলে মো. আজাদ সরদার (২৩), বটতলা শরীফ বাড়ীর বাসিন্দা শামীম সরদারের ছেলে ফুয়াদ আলম (২৪) এবং গোড়াচাঁদ দাস রোডের বাসিন্দা মৃত মনিবুর রহমানের ছেলে মো. মুমতাহিন রহমান (২৩)।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের আলমগীর ছাত্রাবাসে অস্ত্রের ঝনঝনানি ছিল। বহিরাগত সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে ছাত্রাবাসে জোরপূর্বক অবস্থান করতো। এছাড়া, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায় সময়ই ওই ছাত্রাবাস থেকে অস্ত্র নিয়ে মারামারির ঘটনা ঘটে আসছে। বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসীদের অত্যাচারে এবং ভয়ে ছাত্ররা সবসময় আতংকিত থাকতো।

যা নিয়ে স্থানীয় ও জাতীয় দৈনিকে একাধিক সংবাদ প্রকাশ পাওয়ার পর নজরদারি করে পুলিশ। এরই ধারাবাহিকতায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ব্যাডমিন্টন ব্যাগের মধ্যে থাকা দেশীয় অস্ত্র উদ্ধার এবং ৪ জনকে আটক করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে কলেজ ছাত্রাবাস থেকে অস্ত্রসহ ৪ বহিরাগত আটক

আপডেট সময় : ০৬:৫৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২