সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন: ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ রাখার নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২ ১০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভোট চলাকালে কেন্দ্রের ক্লোজ সার্কিট (সিসি) টিভি ক্যামেরা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে।

কয়েকজন প্রধান শিক্ষক শুক্রবার সমকালকে জানিয়েছেন, তাদের ডেকে নিয়ে ভোট চলাকালে প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা বন্ধ রাখতে বলা হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির খোন্দকার সমকালকে বলেন, বিষয়টি তার জানা নেই। সাধারণভাবে নির্বাচন কমিশন কর্মকর্তাদের দায়িত্ব ভোট কেন্দ্র সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার। তবে এসব সিসিটিভি ক্যামেরা কারা কী উদ্দেশ্যে লাগিয়েছে, কাদের নিয়ন্ত্রণে তা আগে দেখতে হবে। নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে না থাকলে কর্মকর্তারা সিসিটিভি ক্যামেরা বন্ধ করতে বলবে, এটিই স্বাভাবিক।

জানা যায়, সিসিটিভি ক্যামেরাগুলো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিজস্ব ব্যবস্থাপনায় আগে থেকেই লাগানো।

ফলো করুন-
বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়ার পর সচিব জানান, সমকালের কাছে জানার পর তিনি বিষয়টি সম্পর্কে খবর নিয়েছেন। জানতে পেরেছেন, সিসিটিভি ক্যামেরাগুলো বিদ্যালয় কর্তৃপক্ষের। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ছাড়া ভোট কেন্দ্রে সিটিটিভি ক্যামেরা থাকতে পারে না। তাই বন্ধ রাখতে বলা হয়েছে।

এগুলো বন্ধ রাখার নির্দেশ সম্পর্কে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তারের সঙ্গে কথা বলতে পারেনি সমকাল।

আগের দিনের মতো শুক্রবারও বারাবার চেষ্টা করে তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

নারায়ণগঞ্জ নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ভোট কেন্দ্র করা হয়েছে এবং যেসব প্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেগুলো ভোটের দিন বন্ধ রাখতে গত মঙ্গলবার নির্দেশ দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের প্রধান শিক্ষক আজিজুর রহমান বলেন, তিন দিন আগে আমাদের ডেকে নিয়ে সিসি ক্যামেরা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ হিসেবে তারা বলেছেন, অনেক ক্ষেত্রে বুথের ওপর সিসিটিভি ক্যামেরা থাকতে পারে। এতে ভোট দেওয়ার ভিডিও রেকর্ড হবে। পরে কারও হাতে এসব ভিডিও চলে গেলে সমস্যা হতে পারে। তাই সিসিটিভি ক্যামেরা বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানার জন্য শুক্রবার জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তাকে ফোনে পাওয়া যায়নি।

এর আগে ভোটকেন্দ্রগুলোর সিসিটিভি বন্ধ রাখতে প্রশাসনের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছিলেন মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার।

১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন: ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ রাখার নির্দেশ

আপডেট সময় : ০৬:৩৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২