সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

র‌্যাব-এর অভিযানে ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
অসাধু মাদক ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে দেশী/বিদেশী মাদক সংগ্রহ করে বরিশাল জেলার আগৈলঝাড়া থানাসহ দেশের বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব গোয়েন্দা তৎপরতা ও অপারেশন চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, বরিশাল, সিপিএসসি কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল গত ১৩ জানুয়ারি ২০২২ তারিখ বরিশাল জেলার আগৈলঝাড়া থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৪.৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল জেলার আগৈলঝাড়া থানাধীন ধৃত আসামী শৈলেন মালাকার(৫০), এর বসত ঘরের মধ্যে মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি আনুমানিক ১৫.৪০ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) শৈলেন মালাকার(৫০), পিতাঃ মৃত পিতর মালাকার, সাং- বাকাল, ০৩নং ওয়ার্ড, থানাঃ আগৈলঝাড়া, জেলাঃ বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে বিদেশী মদ ০৬ বোতল(০৬ লিটার), বাংলা মদ ২৫(পঁচিশ) লিটার, ঈঅজঊড’ঝ ৭.৫ লিটার উদ্ধার করে।

পৃথক অভিযান পরিচালনা করে ১৩ জানুয়ারি ২০২২ তারিখ ১২.৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানাধীন আমতলী সাকিনস্থ কাঠালতলা নামক স্থানে মোঃ রিপন সিকদার(৪০), এর পুকুরের সামনে প্রধান সড়কের উপর মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি আনুমানিক ১৩.৪০ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোঃ হান্নান মিয়া(৪৫), পিতাঃ মোঃ কালাম মিয়া, সাং- আমতলী, থানাঃ কোটালীপাড়া, জেলাঃ গোপালগঞ্জ বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ২৪৭ (দুই শত সাতচল্লিশ) পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ে নগদ ২,৫১০ (দুই হাজার পাঁচ শত দশ) টাকা উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ জি এম আনসার আলী বাদী হয়ে বরিশাল জেলার আগৈলঝাড়া থানা এবং গোপালগঞ্জ জেলার কোটয়ালীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

র‌্যাব-এর অভিযানে ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০৫:৩১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২